খুলনায় পৃথক দুটি অভিযানে ৩টি অস্ত্র এবং ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগম নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাতে এসআরবি-৬ এ অভিযান এই অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ গুলি এবং অপর স্থান থেকে একটি দেশি তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করে।
এসআরবি-৬ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ জানান, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে এসআরবি-৬ এর স্পেশাল কোম্পানির একটি দল খুলনা মহানগরীর দৌলতপুর থানার ৬নম্বর ওয়ার্ডের পাবলা ফকিরপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ২টি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগম নামে এক নারীকে গ্রেফতার করা হয়। সে পাবলা ৬নম্বর ওয়ার্ডের কবির বটতলার মৃত শামীম জোয়াদ্দারের স্ত্রী।
অপরদিকে, একই দিন দিবাগত রাত ২টার দিকে এসআরবির অপর টিম নগরীর সদর থানা এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় নগরীর দক্ষিণ টুটপাড়া, ২৮ নম্বর ওয়ার্ডের বালুর মাঠ সংলগ্ন জনৈক ফিরোজের বাড়ির টিনের প্রাচীরের বাইরে সবুজ পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি দেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেফতার আসামি রাজিয়া বেগমের বিরুদ্ধে নগরীর দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা ও সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ শিরোনাম
খুলনায় পৃথক অভিযানে ৩টি অস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ নারী গ্রেফতার
-
খুলনা অফিস - আপলোড সময় ০৪:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- 11
Tag :
জনপ্রিয় সংবাদ






















