ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তালা প্রেসক্লাবের তীব্র নিন্দা নানান কর্মসূচীতে তালায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত দলিতের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ তালায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বোর্ড ফি বিতরন নারায়ণগঞ্জ জেলা পরিদর্শনে ৪৩ ও ৪৪তম বিসিএসের ১৩ শিক্ষানবিশ এএসপি ভূমি দখল ও অবৈধ গেট উচ্ছেদের দাবিতে মানিকদীর ভুক্তভোগীদের সাংবাদিক সম্মেলন রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত সাতক্ষীরায় পুশকৃত চিংড়ি মাছ জব্দ, ধ্বংস ও জরিমানা ১ লক্ষ টাকা জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী ইবনে মায়াজ প্রামাণিককে নিয়ে প্রকাশিত সংবাদের তথ্য-ভিত্তিক প্রতিবেদন খুলনায় অস্ত্রসহ কামরান শেখ নামে সন্ত্রাসী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা পরিদর্শনে ৪৩ ও ৪৪তম বিসিএসের ১৩ শিক্ষানবিশ এএসপি

ঢাকা রেঞ্জ স্টাডি ট্যুরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেছেন ৪৩তম ও ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি)। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত এই নবীন কর্মকর্তারা মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পপ্রতিষ্ঠান ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন।
সফররত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা জেলায় পৌঁছালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
পরিদর্শন কর্মসূচির শুরুতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবীন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান, পিপিএম-এর সভাপতিত্বে সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা হিসেবে পেশাগত জীবনে সততা, নিষ্ঠা, সাহসিকতা, মানবিকতা ও পেশাদারিত্বের সমন্বয় ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য ও দক্ষ কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ মনোযোগী হতে হবে। বিশেষ করে সাইবার ক্রাইম ও অনলাইন প্ল্যাটফর্মে অপরাধ প্রতিরোধে নিজেদের দক্ষ করে তুলতে হবে।” এ সময় তিনি কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে নবীনদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
মতবিনিময় সভা শেষে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা নারায়ণগঞ্জ সদর মডেল থানা, শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, ঐতিহ্যবাহী জামদানি পল্লী, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (লোকশিল্প জাদুঘর) এবং ঐতিহাসিক পানাম নগর পরিদর্শন করেন। এসব পরিদর্শনের মাধ্যমে তাঁরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্প ও অর্থনীতি, জামদানি শিল্প, লোকজ সংস্কৃতি এবং ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
সফর শেষে রাতে পুলিশ সুপারের বাংলোতে নবীন কর্মকর্তাদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির উপস্থিত ছিলেন।
নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে সুসম্পর্ক ও আন্তরিকতা থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হয়; এতে সাধারণ জনগণই সবচেয়ে বেশি উপকৃত হন। একজন সরকারি কর্মকর্তা হিসেবে জেলার সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে।”

অনুষ্ঠান শেষে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জেলা পুলিশের পক্ষ থেকে সফররত নবীন কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। অন্যদিকে, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার পক্ষ থেকে দুজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন এবং উষ্ণ আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তালা প্রেসক্লাবের তীব্র নিন্দা

নারায়ণগঞ্জ জেলা পরিদর্শনে ৪৩ ও ৪৪তম বিসিএসের ১৩ শিক্ষানবিশ এএসপি

আপলোড সময় ০৯:০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬