রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় উপজেলার সামগ্রিক স্বাস্থ্যসেবা কার্যক্রম,সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং আগামী মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সুযোগ্য সিভিল সার্জন ডাঃ এস. আই.এম.রাজিউল করিম। তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীসেবায় আন্তরিকতা এবং সরকারের বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ মোহাম্মাদ রুহুল আমিন, আরএমও ডাঃ মোঃ মেহেদী হাসান সোহাগ সহ কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় বক্তারা স্বাস্থ্য বিভাগের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সেবার মান আরও বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জয়নাল আবেদীন জয়,রাজশাহী থেকে 






















