ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুব/ক নিহত খুলনা অফিস সমাজকর্মী নাহিদ হাসান তালা উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত রাষ্ট্র পরিচালনার কাঠামো পরিবর্তন না হলে সার্বিক বিপর্যয়ের শঙ্কা রয়েছে — শায়েখ চরমোনাই বাঘারপাড়া ডিগ্রি কলেজ আঙিনায় ১৬ মেহগনি গাছের বড় ডাল কেঁটে সাবাড়, শিক্ষার্থী মানববন্ধন খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আশিক বাহিনীর শুটার গ্রেফতার সার ডিলার নিয়োগ নিয়ে বিরোধ, গোদাগাড়ীর ইউএনওর কার্যালয়ে বিশৃঙ্খলা: সরকারি কাজে বাধা ও হুমকির অভিযোগে মামলা গেজেটে প্রকাশিত হলো ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনের নাম তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা এইচএসসি ও সমমানে ঠাকুরগাঁওয়ের ৯ কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী

খুলনায় ছেলেকে না পেয়ে মাকে গুলি

  • খুলনা অফিস
  • আপলোড সময় ১১:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • 59

খুলনায় দুর্বৃত্তরা ছেলেকে না পেয়ে মাকে গুলি করেছে। গতকাল সোমবার সকালে নগরীর করিম নগরে এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ গৃহবধূ শিমুল (৪০) নগরীর করিমনগরের মোবাইল ফোন ব্যবসায়ী মুকুলের স্ত্রী। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ৪-৫জন যুবক নগরীর করিমনগরে মোবাইল ফোনের ব্যবসায়ী মুকুলের বাসায় তার ছেলে হৃদয়কে খুঁজতে আসে। খোঁজাখুঁজি করে হৃদয়কে না পেয়ে তারা হৃদয়ের বাবা মুকুলকে গুলি করে। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার স্ত্রী শিমুলের কোমরের ডান পাশে বিদ্ধ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদয়ের সঙ্গে অনলাইনে জোয়া খেলাকে কেন্দ্র করে বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে এ গুলির ঘটনা ঘটতে পারে। ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। তবে দুপুর আড়াইটা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে ওসি জানান।

Tag :
About Author Information

Nirvik Sangbad

খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনায় ছেলেকে না পেয়ে মাকে গুলি

আপলোড সময় ১১:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬