খুলনা নগরীতে অভিযান চালিয়ে পুলিশ আলামিন হাওলাদার ওরফে বেলু ওরফে শুটার বেলুকে গ্রেপ্তার করেছে। সোমবার দিবাগত গভীর রাতে মির্জাপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে পুলিশ একটি দেশি তৈরি পাইপগান ও তিন রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করে। সে পূর্ব বানিয়াখামার এলাকার বাসিন্দা আকবর হাওলাদারের ছেলে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামি খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানীর সদস্য। গত তিন দিন ধরে বড় মির্জাপুর এলাকার আমেনা মঞ্জিলে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে পুলিশ রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে একটি দেশি তৈরি পাইপগান ও তিন রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করে। পুলিশের জিজ্ঞসাবাদে সে জানায় টাকার বিনিময়ে বিভিন্নস্থানে অপরাধমূলক কার্যক্রম করে থাকে। তার বিরুদ্ধে খুলনা থানায় দুইটি এবং ঢাকার শাহাবাগ থানায় একটি মামলার সন্ধান পাওয়া গেছে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলার হয়েছে।
খুলনা অফিস 




















