ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে বৈষম্যহীন সমাজ গঠনে রাসূল (সা.)-এর আদর্শ শীর্ষক সেমিনার দীর্ঘ দেড় যুগ পর   রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সোহেল সভাপতি, হানিফ সাধারণ সম্পাদক খুলনায় হাত-পা ও মুখ বাধা অবস্থায় বাথরুম থেকে ছাত্রী উদ্ধার দিনাজপুরে বিজিবি’র বিশেষ অভিযানে ৩৮ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার, আটক ৪ দলিত’র উদ্যোগে শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষন প্রদান রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন ২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থ আত্মসাতের অভিযোগ খুলনায় গ্রামীণ ব্যাংকের সাবেক চার কর্মকর্তার কারাদণ্ড খুলনায় যুবককে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা শিশু অপহরণকারী সন্দেহে রাজু বিশ্বাসকে গণপিটুনী দিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তর ৩

খুলনায় হাত-পা ও মুখ বাধা অবস্থায় বাথরুম থেকে ছাত্রী উদ্ধার

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০৯:৪৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • 14

খুলনায় হাত-পা ও মুখ বাধা অবস্থায় বিদ্যালয়ের বাথরুম থেকে নন্দিনী রায় (১৬) নামে নামে এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তালাবদ্ধ বাথরুমের ভেতর থেকে গোঙানির শব্দ শুনে নির্মাণশ্রমিকরা তালা ভেঙে তাকে উদ্ধার করে। অসুস্থ অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনায় এলাকায়

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমার গ্রামের মুক্তিশ্বর রায়ের মেয়ে নন্দিনী রায় গাজীরহাট নঈমউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে স্কুল ছুটি হয়। এরপর শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা বিদ্যালয় ত্যাগ করে। সন্ধ্যা ৭টার দিকে বিদ্যালয়ের নির্মাণকাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক একটি বাথরুমের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পায়। কাছে গিয়ে নারীকণ্ঠের গোঙানি শুনে তাদের সন্দেহ হয়। পরে বাথরুমের তালা ভেঙ্গে তারা ভেতরে ঢুকে হাত-পা ও মুখ বাধা অবস্থায় একজন ছাত্রীকে পড়ে থাকতে দেখেন। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের চেম্বারে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

তার মায়ের দাবি, স্কুল ছুটির পর বাথরুমে ঢোকার সময় পেছন থেকে কেউ তার মেয়ের মাথায় আঘাত করে। এতে সে মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তার হাত-পা ও মুখ বেঁধে বাথরুমে রেখে যায়। তিনি আরো অভিযোগ করেন, তার মেয়ের শরীরে ইনজেকশন পুশ করা হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কাটার চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের সদস্যদের সাথে সে কথা বলেছে। হামলাকারীদের সে দেখতে পায়নি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, ঐ ছাত্রীর বাবা একটি এনজিও চালাতেন। তিনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। সেই টাকা পরিশোধ না করে তিনি কোথাও লুকিয়ে আছেন। হয়তো বাবার পাওনাদারদের কেউ এ ঘটনা ঘটাতে পারে।

তিনি বলেন, কারা, কী উদ্দেশে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে। তবে এ ঘটনায় শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে ওসি জানান।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বৈষম্যহীন সমাজ গঠনে রাসূল (সা.)-এর আদর্শ শীর্ষক সেমিনার

খুলনায় হাত-পা ও মুখ বাধা অবস্থায় বাথরুম থেকে ছাত্রী উদ্ধার

আপলোড সময় ০৯:৪৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬