ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অর্থ আত্মসাতের অভিযোগ খুলনায় গ্রামীণ ব্যাংকের সাবেক চার কর্মকর্তার কারাদণ্ড খুলনায় যুবককে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা শিশু অপহরণকারী সন্দেহে রাজু বিশ্বাসকে গণপিটুনী দিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তর ৩ মাস্টার্স পাস করে বাসের চালক রাবেয়া, প্রচলিত ধারণা বদলের প্রত্যয় খুলনায় গণপিটুনিতে শিশু অপহরণকারী নিহত সাতক্ষীরার ব্রহ্মরাজপুর গাছ কেটে রাস্তা নির্মাণে বাঁধা দিলে প্রতিপক্ষের হামলায় ১ জন গুরুত্বর জখম গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আড়াই বছর ধরে থানায় থানায় চাকরি, হদিস নেই এএসআই মোতালেবের খুলনায় অস্ত্র ও গুলিসহ শুটার বেলু গ্রেপ্তার খুলনায় স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা মিঠু গ্রেফতার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা জেলা আইনজীবী থানা জামায়াতের  সেক্রেটারি এডভোকেট লিয়াকত আলীর ইন্তিকাল

অর্থ আত্মসাতের অভিযোগ খুলনায় গ্রামীণ ব্যাংকের সাবেক চার কর্মকর্তার কারাদণ্ড

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০৯:৪০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • 27

খুলনায় আদালত অর্থ আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের সাবেক চার কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে। গতকাল বুধবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. আদীব আলী এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত সাবেক চার কর্মকর্তা হলেন, মো. ইনছার আলী, মমতাজ পারভিন, রণেশ বিশ্বাস ও রুনা লায়লা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুটি মামলায় তিনজনকে ৩০ বছর করে ও একজনকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুদকের খুলনা সমন্বিত কার্যালয়ের পাবলিক প্রসিকিউটর মো. মোফাককার হোসেন মনি জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর শাখার ১৯৩ গ্রাহকের ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ৩০ মে দুদক দুটি মামলা করে। এর মধ্যে প্রথম মামলায় ১২৬ জন গ্রাহকের ৫ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এ মামলায় ইনছার আলী, মমতাজ পারভিন ও রণেশ বিশ্বাসকে দুটি ধারায় ১৫ বছর করে মোট ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্য মামলায় ৬৭ জন গ্রাহকের ৩ লাখ ৫৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে রণেশ বিশ্বাস, ইনছার আলী ও রুনা লায়লাকে দুটি ধারায় ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ফলে দুটি মামলায় ইনছার আলী ও রণেশ বিশ্বাসের মোট সাজা দাঁড়িয়েছে ৩০ বছর করে। এছাড়া রুনা লায়লাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রথম মামলায় মমতাজ পারভিনও ৩০ বছরের কারাদণ্ড পেয়েছেন।

তিনি জানান, দুটি মামলায় আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ টাকা আসামিদের জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না করলে আরো দুই বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে। মামলা দুটির বাদী ছিলেন দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক এস এম শামীম ইকবাল। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

অর্থ আত্মসাতের অভিযোগ খুলনায় গ্রামীণ ব্যাংকের সাবেক চার কর্মকর্তার কারাদণ্ড

অর্থ আত্মসাতের অভিযোগ খুলনায় গ্রামীণ ব্যাংকের সাবেক চার কর্মকর্তার কারাদণ্ড

আপলোড সময় ০৯:৪০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬