মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর, জেনারেল মহম্মদ আতাউল গণী ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টির নব নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট তাহমিনুল ইসলাম খান আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ হযরত শাহজালাল রহঃ মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারত শেষে তিনি জেনারেল ওসমানীর সমাধিতে পূস্পস্তবক অর্পণ, শ্রদ্ধ্যা নিবেদন,জিয়ারত এবং মোনাজাত করেন।

জিয়ারত শেষে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট তাহমিনুল ইসলাম বলেন,আমি জাতীয় জনতা পার্টিকে সুসংগঠিত করে এম এ জি ওসমানীর নীতি ও আদর্শ দেশে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।সেই সাথে প্রবাসী বাংলাদেশীদের মাধ্যমে সারা বিশ্বে ওসমানীর সংসদীয় গণতন্ত্রের বার্তা পৌছে দিতে চাই।
তিনি জাতীয় জনতা পার্টির পতাকা তলে সমাবেত হয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর, ঘুষ দূনীতি মুক্ত, সাধারণ মানুষের কাঙ্খিত সোনারবাংলা গড়তে দেশবাসীকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি আরো বলেন, রেলের মান উন্নয়ন করেত বর্তমান সরকারকে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে এবং বিদ্যুৎ তেল গ্যাসের সংকট, দ্রব্যাদির দাম উর্দ্ধগতি, সাধারণ জনগণের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে সেই ভুগান্তির সমাধান করা উচিত। এবং নতুন প্রজন্মের কর্মদক্ষতা বাড়ানোর ব্যবস্হা করা উচিত। প্রবাসী অধ্যুষিত এলাকা ট্যাক্সের অযথা হয়রানী বন্ধ হওয়া উচিত। আগামী নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে ওসমানীর স্বপ্ন সংসদীয় গনত্নত্র প্রতিষ্ঠা করা উচিত। তাই সকলকে এগিয়ে আসতে হবে। এদেশকে এগিয়্ নিয়ে যেতে হবে এবং বিশ্ব দরবারে মাথা উচু করে থাকবে বাংলাদেশ তাই প্রয়োজন অবাধ সুষ্ঠ সুন্দর নির্বাচন ॥
তাহার পিতা জাতীয় জনতা পার্টির প্রয়াত চেয়ারম্যান এড,নুরুল ইসলাম খানের কবর জিয়ারত করেন
এসময় তাঁর সাথে ছিলেন জাতীয় কমিটির মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন খান সহ,সাধারন সম্পাদক আকলিছ আহমেদ চৌধুরী সহ স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট প্রতিনিধি 






















