ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন যশোরে তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে প্রবাসী স্বামীর আইনি লড়াই এভাবে আর কোনো পুলককে  গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না সাতরাস্তা ফ্লাইওভারে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার ঠাকুরগাঁও চেম্বারে নির্বাচন নিয়ে ব্যাপক অনিয়ম, নির্বাচন ছাড়াই কমিটি গঠণ ঠাকুরগাঁওয়ে কষ্টিপাথরের মূর্তি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প উদ্ধার বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার,দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ সিসিটিভিতে ধরা পড়ল ট্রাক, গলাচিপায় গরু চুরির ঘটনায় ‘লিটন ট্রান্সপোর্ট’ আলোচনায় আগস্টে বিজিবি’র ব্যাপক অভিযানে, ৩৪৭ কোটি ৮১ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকসহ আটক ৪৫১
টেণ্ডার সিকিউরিটির টাকা ফেরত পাচ্ছে না ঠিকাদার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ই-জিপি অফিসের রশিটানাটানি

শ্যামলী আকতার,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের হয়রানি আর মুর্খতার কারণে সংশ্লিষ্ট বিভাগের ঠিকাদারগণ একদিকে যেমন বিভিন্ন সমস্যায় পড়ছেন তেমনি অপরদিকে তাদের মূর্খতার কারণে টেণ্ডার সিকিউরিটির টাকাও ফেরত পাচ্ছেন না ঠিকাদার।
জানা যায়, সম্প্রতি বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্টেশনারি( আই ডি-১২৭১৩৯৪ ) এবং পথ্য(আই ডি-১২৭১৩৯২) সরবরাহের টেণ্ডার আহবান করা হয়। টেণ্ডার ক্লোজিং তারিখ ছিল ১৮ মে’২০২৬। সে মোতাবেক ঠিকাদারগণ টেণ্ডার অংশ নেন। ১৯মে ঠিকাদারগণ খোঁজ নিয়ে জানতে পারেন সংশোধনী আনার জন্য ওপেনিং তারিখ পরিবর্তন করা হয় এবং সংশোধনী অনুশরণ করে পুনঃ টেণ্ডার ড্রপ করতে বলা হয়। ঠিকাদারগণ সংশোধিত সিডিউল হাতে পেয়ে বিস্ময়ের সাথে লক্ষ্য করেন আদতে এতে কোন সংশোধনীই আনা হয়নি বরং সিডিউলে কিছু ভুল বিদ্যমান রেখেই সিডিউল সরবরাহ করা হয় এবং ২৪ মে’২০২৬ ক্লোজিং ডেট ঘোষণা করেন।
সিডিউলে বিদ্যমান ভুলগুলো যা ঠিকাদারদের বিস্ময়ের সৃষ্টি করে তা হলো ৬নং আইটেমে(মাছ-রুই/কাতল/মৃগেল)কোথাও উল্লেখ নেই যে এসব মাছ প্রতিটি কমপক্ষে কতগ্রাম ওজনের হতে হবে। বাজারে এসব মাছ যেমন ২শ গ্রাম ওজনের পাওয়া যায় তেমনি ২ কেজি ওজনেরও পাওয়া যায় কিন্তু ওজন হিসেবে দামের ব্যাপক তারতম্য থাকে। তারা মনে করেন দুর্নীতি করার কৌশলগত কারণেই ইচ্ছাকৃত ভাবে এ ভুল করা হয়েছে। একইভাবে ১০নং আইটেমেও ( দেশি মাগুর মাছ ) কোন ওজন/সাইজ উল্লেখ করা হয়নি। তাছাড়া বাজারে আদৌ দেশি মাগুর মাছ পাওয়া যায়না। যা পাওয়া যায় তা চাষের মাগুর। এখানেও দুর্নীতি করার অভিপ্রায়ে সিডিউলে ফাঁক রাখা হয়েছে।
নির্দিষ্ট দিনে টেণ্ডার ওপেনিং ডেটে দেখা যায় সিডিউল অনুশরণ না করার কথিত ভুল দেখিয়ে অধিকাংশ ঠিকাদারের দরপত্র বতিল হয় অবশিষ্ট থাকে স্টেশনারি সরবরাহে ১জন এবং পথ্য সরবরাহে ২জন। তাদেরকে কার্যাদেশ প্রদান করাও হয়। এরপর বাতিল ঘোষিত ঠিকাদারগণ তাদের সিকিউরিটির টাকা ফেরত চাইলে পথ্য সরবরাহ কাজের টেণ্ডার সংযুক্ত সিকিউরিটির টাকা ফেরত দিলেও স্টেশনারি সরবরাহ কাজের টেণ্ডার সংযুক্ত সিকিউরিটি মানি ফেরত দিতে গরিমসি শুরু করেন। এ ব্যাপারে ঠিকাদারগন ই-জিবি অফিস(ঢাকা) যোগাযোগ করলে তারা বলেন বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উক্ত কাজের কার্যাদেশ প্রদান করলেই টাকা ফেরত দেয়া হবে, অথচ কার্যাদেশ প্রদান করা হয়েছে বিষয়টি জানার পরেও তারা টালবাহানা করতে থাকে। অপরদিকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাকিলা আকতার এর সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হলে একজন ঠিকাদার প্রতিনিধির মাধ্যমে তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা( ঠিকাদার) যে সিকিউরিটি মানি জমা দিয়েছেন এবং তা ফেরত চান তার আবেদন পত্র এবং প্রমাণ হিসেবে ব্যাংকের প্রত্যায়ন পত্র জমা দিতে হবে । অথচ ঠিকাদার গণ জানান ইতোপূর্বে কখনও এমন নিয়ম ছিলনা। তারা এটাও জানান যে এধরণের আবেদনপত্র, প্রত্যয়ন পত্র দেয়ার কোন বিধানও নেই। শুধুমাত্র হয়রানি করার জন্যই এ নিয়ম করা হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রশাসনিক বিষয়ে অজ্ঞ এ ধরণের কর্মকর্তাদের হাতে টে-ারের মত গুরুত্বপূর্ন কাজ ছেড়ে দিয়ে দুর্নতির পথকে সুগম করেছেন বলে ধারণা সাধারণ ঠিকাদারদের।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন

টেণ্ডার সিকিউরিটির টাকা ফেরত পাচ্ছে না ঠিকাদার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ই-জিপি অফিসের রশিটানাটানি

আপলোড সময় ০২:১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬