সমতা ফোরাম (সিএসও হাব, সাতক্ষীরা) এবং ভূমিজ ফাউন্ডেশন এর আয়োজনে আলোচিত শিশু রামিসা ধর্ষন ও হত্যার ঘটনাসহ সারাদেশে নারী-এবং শিশু ধর্ষন ও হত্যা প্রতিবাদে তালায় মানববন্ধনসহ স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ইউরোপীয়ান ইউনিয়ন এবং একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এই কর্মসূচীর আয়োজন করা হয়।
রোববার (২৪ মে) সকালে তালা উপজেলা পরিষদের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন, ভূমিজ ফাউন্ডেশন’র নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, অধ্যক্ষ আব্দুর রহমান, উত্তরণের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক রেজাউল ইসলাম, সমতা ফোরাম সিএসও হাব এর সম্পাদক শফিকুল ইসলাম, তালা রিপোটার্স ক্লাবের সভাপতি নারায়ন মজুমদার, তালা প্রেসক্লাব সভাপতি সেলিম হায়দার, সম্পাদক ফারুক হোসেন জোয়াদ্দার, তালা রিপোটার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক জুলফিকার রায়হান, আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন এর প্রধান নাহিদ ইসলাম, অন্ত্যজ পরিষদের সভাপতি সরস্বতী দাস প্রমুখ। মানববন্ধনে বক্তারা দেশব্যপী নারী ও শিশু ধর্ষন এবং হত্যার মতো বর্বর নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং এই ঘটনার সাথে জড়িত অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উক্ত মানব বন্ধনের সাথে সংহতি জানিয়ে বে-সরকারী সংস্থা উত্তরণ, তালা নাগরিক কমিটি, তালা প্রেসক্লাব, তালা রিপোটার্স ক্লাব, অন্ত্যজ পরিষদ, আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম গণ-গ্রন্থাগার, বেসরকারী সংস্থা রুপালীসহ শিক্ষার্থী এবং সুশীল সমাজ প্রতিনিধি। মানবন্ধন শেষে নারী ও শিশু নির্যাতন দমনে অপরাধিদের দ্রুত শাস্তির দাবীতে তালা উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সংবাদ শিরোনাম ::
শিশু রামিসা ধর্ষন ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধ
-
জুলফিকার রাযহান - আপডেট সময় ০৯:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- ১৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























