ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গেজেটে প্রকাশিত হলো ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনের নাম তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা এইচএসসি ও সমমানে ঠাকুরগাঁওয়ের ৯ কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী ঠাকুরগাঁয়ে ভোটের মাঠে শিক্ষকের প্রচার, বিভাগীয় মামলা করতে ইসির নির্দেশ পাটকেলঘাটা বাজারে মাংসের খাটিয়া অরক্ষিত রাখার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার ঠাকুরগাঁওয়ে ধানক্ষেত থেকে তাঁতি দল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার আমার কোনো দুর্নাম নেই, তারপরও ভাইরাল করা হচ্ছে—এটা মানহানিকর’: রাজারহাটের ইউএনও তানজিলা তাসনিম আইজিপির মন্তব্যের প্রতিবাদে তেজগাঁও প্রেসক্লাবের ক্ষোভ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি

খুলনার পাইকগাছায় জলবায়ু সংকট ও উপক‚লের জীবন শীর্ষক আলোচনা সভা

বিশ্ব পরিবেশ দিবস’র আলোচনা সভায় বক্তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হচ্ছে দেশের দক্ষিন-পশ্চিম উপকূলীয় অঞ্চল। ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি, জলাবদ্ধতা ও তাপদাহের কারণে উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা ও সম্পদ প্রতিনিয়ত ক্ষতির সন্মুখিন হচ্ছে। উপকূলীয় অঞ্চলের মানুষদের এই ক্ষতিপূরন, দুর্যোগ মোকাবেলা এবং অভিযোজনের জন্য উন্নয়শীল দেশেগুলোর বিশেষতঃ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলো থেকে ক্ষতিপূরণ বাবদ ২০৩৫ সালের মধ্যে প্রতিবছর ৩১০ থেকে ৩৬৫ বিলিয়ন মার্কিন ডলার নায্য আদায় করতে হবে এবং তা’ ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করতে হবে।
প্রকৃতির জন্য অনুপ্রাণিত। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য- প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস- ২৬ উপলক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাাওসেড ও পাইকগাছা ক্লাইমেট জাস্টিস ফোরাম যৌথভাবে এই আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি আয়োজন করে। রোববার (৭ জুন) সকাল সাড়ে ১০টায় পাইকগাছা অফিসে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পাইকগাছা ক্লাইমেট জাস্টিস ফোরামের অখিল চন্দ্র মন্ডল।
স্বাগত বক্ত্য রাখেন, অ্যাওসেড এর হেড অব প্রোগ্রাম শংকর রঞ্জন সরকার। সঞ্চালনা করেন অ্যাওসেড’র উপ-নির্বাহী পরিচালক হেলেনা খাতুন। মূল প্রবন্ধ পাঠ করেন, অ্যাওসেড এর নলেজ ম্যানেজমেন্ট এর টীম লীডার মোসালাউদ্দিন। সভা শেষে স্থানীয় শহীদ এম.এ. গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৪টি ফলজ ও বনজ গাছ রোপন করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ ভট্রাচার্য, শ্যামাপদ মন্ডল, নুরুন্নাহার পারভীন, শেখ জুলি, সুভাষ চন্দ্র মন্ডল, নুর ইসলাম গাজী, মোহাম্মদ আব্দুল আজিজ, আব্দুল্লাহ আল মামুন, ডা. বাসুদেব রায় ও মানিক ভদ্র প্রমুখ।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

গেজেটে প্রকাশিত হলো ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনের নাম

খুলনার পাইকগাছায় জলবায়ু সংকট ও উপক‚লের জীবন শীর্ষক আলোচনা সভা

আপলোড সময় ০৯:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬