ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের প্রতিটি বিভাগে ভারতীয় দূতাবাস কেন? প্রশ্ন তুললেন মেজর (অব.) দেলোয়ার হোসেন জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড ব্যবসার কথা বলে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেলা বিএনপিতে লিখিত আবেদন ভাঙ্গুড়া উপজেলায় আইনশৃঙ্খলা ও সমন্বয় মাসিক সভা অনুষ্ঠিত ফরিদপুর সদর উপজেলায় আঃ কাদের জিলানী মাইনদ্দিন চিশতী (রহ:) ওয়াক্ফ এষ্টেটের সম্পদ লুটপাটের অভিযোগ সাতক্ষীরায় মাদক জব্দ-ধ্বংস মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জাতীয় সংসদে অর্থ বিল পাস, করমুক্ত আয়ের সীমা বাড়ল প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ২০ হাজার টাকা সম্মানীভাতার দাবি নওগাঁর বদলগাছীতে রাত জেগে কবর পাহারায় স্বজনরা, মৃত্যুর পরও নেই স্বস্তি সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ব্যবসার কথা বলে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেলা বিএনপিতে লিখিত আবেদন

ঠাকুরগাঁওয়ের বাসিন্দা মো. শাহিনুর ইসলামের বিরুদ্ধে ব্যবসার কথা বলে ৫ লাখ টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী শাওন আমিন।
আবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালের রমজান মাসে অনলাইনে সেমাই অর্ডারের মাধ্যমে শাহিনুর ইসলামের সঙ্গে পরিচয় হয়। পরে ব্যবসা সম্প্রসারণের কথা বলে তিনি বিভিন্ন আশ্বাস ও মিষ্টি কথায় বিশ্বাস অর্জন করেন। তার কথায় আস্থা রেখে শাওন আমিন তার ছেলে ঝড় আমিনের মাধ্যমে চার দফায় ব্যাংকের মাধ্যমে মোট ৫ লাখ টাকা ধার দেন। শর্ত ছিল, ব্যবসায় লাভবান হওয়ার পর এককালীন পুরো মূলধন ফেরত দেওয়া হবে।
আবেদনে আরও বলা হয়, সিটি ব্যাংকের স্টেটমেন্ট অনুযায়ী ২৪ এপ্রিল ২০২৫ তারিখে ১ লাখ টাকা, ৪ মে ২০২৫ তারিখে ১ লাখ টাকা, ৩০ জুন ২০২৫ তারিখে ২ লাখ টাকা এবং ১১ জুলাই ২০২৫ তারিখে আরও ১ লাখ টাকা শাহিনুর ইসলামের হিসাবে পাঠানো হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি টাকা ফেরত দেননি বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, টাকা ফেরত চাইলে শাহিনুর ইসলাম বারবার সময়ক্ষেপণ করেন। পরে তিনি ফোন রিসিভ করা বন্ধ করে দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগকারী ও তার ছেলেকে ব্লক করে দেন।
আবেদনের সঙ্গে ব্যাংক লেনদেনের স্টেটমেন্ট, জাতীয় পরিচয়পত্রের কপি এবং অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী শাওন আমিন অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং তার পাওনা অর্থ উদ্ধারে জেলা বিএনপির হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. শাহিনুর ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

ট্যাগস :

বাংলাদেশের প্রতিটি বিভাগে ভারতীয় দূতাবাস কেন? প্রশ্ন তুললেন মেজর (অব.) দেলোয়ার হোসেন

ব্যবসার কথা বলে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেলা বিএনপিতে লিখিত আবেদন

আপডেট সময় ০৯:৩০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬