ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার কশালগাঁও (সেনপাড়া) এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৯৫৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৩ হাজার ৭৭০ টাকা উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বসতবাড়িটিতে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় সংশ্লিষ্ট হিসেবে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন—মোছা. লাভলী বেগম (২৩), মোছা. মুসিদা বেগম (৫৫) এবং মো. মোকসেদুল ইসলাম (৩১)। তাদের সবার বাড়ি ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন কশালগাঁও (সেনপাড়া) এলাকায়। এদের মধ্যে মোকসেদুল ইসলাম পলাতক রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় রুহিয়া থানায় ১৩ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নং-০৬/৮৭ দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৮(খ)/৪১ ধারায় রুজু করা হয়েছে।
সূত্র: রুহিয়া থানা পুলিশ।
শ্যামলী আখতার, ঠাকুরগাঁও থেকে 























