ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অর্থ আত্মসাতের অভিযোগ খুলনায় গ্রামীণ ব্যাংকের সাবেক চার কর্মকর্তার কারাদণ্ড খুলনায় যুবককে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা শিশু অপহরণকারী সন্দেহে রাজু বিশ্বাসকে গণপিটুনী দিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তর ৩ মাস্টার্স পাস করে বাসের চালক রাবেয়া, প্রচলিত ধারণা বদলের প্রত্যয় খুলনায় গণপিটুনিতে শিশু অপহরণকারী নিহত সাতক্ষীরার ব্রহ্মরাজপুর গাছ কেটে রাস্তা নির্মাণে বাঁধা দিলে প্রতিপক্ষের হামলায় ১ জন গুরুত্বর জখম গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আড়াই বছর ধরে থানায় থানায় চাকরি, হদিস নেই এএসআই মোতালেবের খুলনায় অস্ত্র ও গুলিসহ শুটার বেলু গ্রেপ্তার খুলনায় স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা মিঠু গ্রেফতার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা জেলা আইনজীবী থানা জামায়াতের  সেক্রেটারি এডভোকেট লিয়াকত আলীর ইন্তিকাল

খুলনায় যুবককে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০৯:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • 13

খুলনায় মনজুরুল ইসলাম (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় লবণচরা থানার আশিবিঘা কালভার্ট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল সেন্টারিং মিস্ত্রির কাজ করত। সে আশিবিঘা কালভার্ট এলাকার খোকন সানার ছেলে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশিবিঘা কালভার্ট এলাকায় দুর্বৃত্তরা মনজুরুল ইসলামকে ছুরিকাঘাত ও গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, কী কারণে কারা তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ ও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তসহ গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর রায়েরমহলে রাজু (২৫) নামে এক যুবক গণপিটুনি নিহত হয়। এছাড়া গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রূপা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামে মীর মামুন নামে এক যুবককে দুর্বৃত্তরা মাথায় গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

অর্থ আত্মসাতের অভিযোগ খুলনায় গ্রামীণ ব্যাংকের সাবেক চার কর্মকর্তার কারাদণ্ড

খুলনায় যুবককে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা

আপলোড সময় ০৯:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬