জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ২৫৫ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল ৫টায় সংসদে ভোট গণনা শেষে সিইসি এ এম এম নাসির উদ্দিনে ভোটের ফল ঘোষণা করেন।
অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন।এ নির্বাচনের প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনার ও ইসি সচিব এ গণনার কাজ পরিচালনা করছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী দলের সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটার ৩৪৯ সংসদ সদস্য।
নির্ভীক সংবাদ প্রতিবেদন 























