ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা মামার বাড়ির আবদার’: রিজভী বিদ্যুৎ-গ্যাস সংকটের জন্য সরকারের দুর্নীতি ও দলীয়করণ দায়ী: গোলাম পরওয়ার সচিবালয়ের মতো জায়গায় রাজনৈতিক দলের বৈঠকের ইতিহাস জানা নেই: আযাদ রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পেলেন মির্জা ফখরুল, এরপর কী? মির্জা ফখরুলের একটি, অলি আহমদের দুইটি মনোনয়নপত্র জমা সিনিয়র করেসপন্ডেন্ট ফখরুলের শূন্যস্থান পূরণে বিএনপিতে আলোচনায় তিন নাম ঈদে মিলাদুন্নবী আগামী ২৬ আগস্ট চন্ডিবের উত্তর পাড়া কবরস্থান সম্প্রসারণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তেজগাঁও প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের সাতক্ষীরার কৃতী সন্তান সাবেক এডিশনাল আইজি আলীম মাহমুদ ‘তথ্য সন্ত্রাসের’ শিকার—তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরা তালায় নগরঘাটা ইউনিয়নবাসীকে অ্যাম্বুলেন্স সেবা উপহার দেওয়ায় হামলা : চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১০

রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পেলেন মির্জা ফখরুল, এরপর কী?

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

চূড়ান্ত সিদ্ধান্তের পর আনুষ্ঠানিকভাবে তার হাতে মনোনয়নপত্র তুলে দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এসময় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে এই দলের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়া অনেকটাই নিশ্চিত। তবে এরপর আরও কিছু ধাপ আছে, যেগুলো সম্পন্ন করার পরই তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হবেন।

দলীয় মনোনয়ন পাওয়ার পর এখন দলটির পক্ষ থেকে আজ বিকাল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া হবে নির্বাচন কমিশনে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির নেতৃত্বে প্রতিনিধিদল মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দেবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একজন প্রস্তাবক ও একজন সমর্থকের নাম নির্বাচন কমিশনকে জানাতে হয়। সিদ্ধান্ত অনুযায়ী দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান দলের প্রার্থীর পক্ষে প্রস্তাবক হয়েছেন। আর তাকে সমর্থন জানাবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি পদে ভোট হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে। মনোনয়নপত্র বাছাই ১৬ আগস্ট। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

অর্থাৎ রাষ্ট্রপতি হওয়ার জন্য এসব ধাপ পার হলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২৩তম রাষ্ট্রপতি হবেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর ইতোমধ্যে মির্জা ফখরুল দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ ছেড়েছেন। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পদে এখনও বহাল রয়েছেন বলে জানা গেছে। যদিও রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হওয়ায় তাকে সেই পদও ছাড়তে হবে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

‘হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা মামার বাড়ির আবদার’: রিজভী

রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পেলেন মির্জা ফখরুল, এরপর কী?

আপলোড সময় ১০:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬