ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খুলনায় ওএমএস বন্ধ: ১৬ ওয়ার্ডের ৫ হাজার নিম্ন আয়ের পরিবার খাদ্য সংকটে সংবেদনশীল ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে খুলনায় মিডিয়া অংশীজনদের সংলাপ খুলনায় মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেফতার রূপগঞ্জে ময়লার ভাগাড় অপসারণের দাবিতে সড়ক অবরোধ প্রথম স্ত্রীর তথ্য গোপন করে বিয়ে, নির্যাতন ও পাঁচ লাখ টাকা নেওয়ার অভিযোগ আফজালের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা এবং ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ; ১ জন মায়ানমারের নাগরিক আটক তালায় অস্তিত্বহীন মাদ্রাসার নামে বই উত্তোলন: ভবনের স্থানে ক্ষেতে পেঁপে-বেগুন-ভেন্ডি ও মরিচের চাষ! তালায় ধানদিয়া কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে খালে পাট পচন, মানবেতর জীবনযাপন জেলেদের তালা এসি ল্যান্ড অফিসে প্রকাশ্যে ধূমপানের অভিযোগ নায়েব তারক চন্দ্রের বিরুদ্ধে  ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবমুক্ত খুলনা চেম্বারের নির্বাচন আয়োজনের দাবি ব্যবসায়ী ঐক্য পরিষদের

তালায় ধানদিয়া কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে খালে পাট পচন, মানবেতর জীবনযাপন জেলেদের

সাতক্ষীরার তালা উপজেলায় কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে খালে পাট পচন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে খালের পানি দূষিত হয়ে মাছ মারা যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন সেনেরগাঁতীসহ আশপাশের এলাকার জেলে সম্প্রদায়ের মানুষ। মাছ ধরেই যাদের জীবিকা নির্বাহ, তারা বর্তমানে আয়-রোজগার হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালা উপজেলার ১ নম্বর ধানদিয়া ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে কপোতাক্ষ নদ। এই নদীর সঙ্গে সংযুক্ত কৃষ্ণনগর-সেনেরগাঁতী অভিমুখী একটি খাল রয়েছে। দীর্ঘদিন ধরে সেনেরগাঁতীসহ আশপাশের প্রত্যন্ত এলাকার জেলে সম্প্রদায়ের মানুষ ওই খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন।

তবে স্থানীয় প্রভাবশালীরা কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে খালে পাট পচন দেওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জেলেরা। তাদের দাবি, পাট পচানোর কারণে পানিতে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে এবং পানি দূষিত হয়ে মাছ মারা যাচ্ছে। পাশাপাশি সুইচগেট বন্ধ থাকায় খালে পানির স্বাভাবিক প্রবাহও বাধাগ্রস্ত হচ্ছে।সেনেরগাঁতী গ্রামের অরবিন্দু মণ্ডলের ছেলে দীপংকর মণ্ডল বলেন, “খালে মাছ ধরেই আমাদের সংসার চলে। কিন্তু সুইচগেট বন্ধ করে পাট পচন দেওয়ায় পানি নষ্ট হয়ে মাছ মারা যাচ্ছে। খালে কোনো স্রোত নেই। পানি বদ্ধ হয়ে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। মাছ ধরতে না পারায় সংসার চালাতে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিতে হচ্ছে এবং ধার-দেনা করে চলতে হচ্ছে।”তিনি আরও বলেন, “আমার এক শতক জমিও নেই। অথচ জেলে হিসেবে জীবন-জীবিকা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির কোনো সহযোগিতাও পাইনি।”স্থানীয় জেলে ও সচেতন মহলের আশঙ্কা, দীর্ঘদিন খালের পানিপ্রবাহ বন্ধ থাকলে একদিকে যেমন জেলে সম্প্রদায়ের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে খালের নাব্যতা কমে যেতে পারে। একই সঙ্গে পানিদূষণ ও জলজ প্রাণীর মৃত্যু স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

জেলে সম্প্রদায়ের জীবন-জীবিকা রক্ষা, খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কৃষ্ণনগর সুইচগেটের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

খুলনায় ওএমএস বন্ধ: ১৬ ওয়ার্ডের ৫ হাজার নিম্ন আয়ের পরিবার খাদ্য সংকটে

তালায় ধানদিয়া কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে খালে পাট পচন, মানবেতর জীবনযাপন জেলেদের

আপলোড সময় ১১:১৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬