যশোরের ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পাশের স্কুলের সঙ্গে একীভূত করা হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার আলোকে এ তালিকা করা হয়েছে। এতে করে সরকারি সম্পদের অপচয় এবং মানসম্মত প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত এবং কিছুটা হলেও শিক্ষক সংকট কাটবে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।
যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রের তথ্যমতে, জেলার ৮ উপজেলার ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে শিক্ষার্থীর সংখ্যা ৫০ জনের নিচে হওয়ায় সেগুলোকে পাশের স্কুলের সঙ্গে একীভূত করার প্রক্রিয়া চলছে। সেগুলো হলো- সদর উপজেলার ৩টি-পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (শিক্ষার্থী ৪৬), বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় (শিক্ষার্থী ৪৯), রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (শিক্ষার্থী ৫০), ঝিকরগাছা উপজেলার ২টি- শিশুতোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (শিক্ষার্থী ৩৮), আটঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয় (শিক্ষার্থী ৪৯), শার্শা উপজেলার ২টি- ছোট পোয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় (শিক্ষার্থী ২৭), কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (শিক্ষার্থী ৩৪), চৌগাছা উপজেলার পুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (শিক্ষার্থী ৩৬), বাঘারপাড়া উপজেলার ২টি- দিঘলটলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (শিক্ষার্থী ৩৯), গিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (শিক্ষার্থী ৪৯), মণিরামপুর উপজেলার ৩টি- পশ্চিম চন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (শিক্ষার্থী ৪১), বালিদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় (শিক্ষার্থী ৪৩), বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (শিক্ষার্থী৪৫), কেশবপুর উপজেলার ২টি- মশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (শিক্ষার্থী ৪৭), বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (শিক্ষার্থী ৪৮) এবং অভয়নগর উপজেলার হরিষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (শিক্ষার্থী ১৮)।
সেলিম পলাশ 





















