সাতক্ষীরার তালায় ইয়াবাসহ মোস্তাইন মোড়ল (২৩) নামে এক যুবক আটক হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি পূর্বপাড়া মোড় এলাকা থেকে স্থানীয় জনতা ও গ্রাম পুলিশের সহযোগীতায় তালা থানা পুলিশ তাকে আটক করে। আটক মোস্তাইন হাজরাকাটি গ্রামের মৃত আবু জাফর মোড়লের ছেলে।
জানা গেছে, হাজরাকাটি পূর্বপাড়া মোড় এলাকায় মাদক কেনাবেচা চলছে— এমন গোপন তথ্যের ভিত্তিতে গ্রাম পুলিশ শেখ সোহেল স্থানীয় জনগনের সহযোগীতায় মোস্তাইন মোড়লকে ৬ পিস ইয়াবাসহ হাতেনাতে ধরে ফেলে। তবে এসময় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন তার সহযোগী একই এলাকার আক্তারুল মোড়লের ছেলে রায়হান মোড়ল (২৫)। পরবর্তীতে খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাব-ইনস্পেক্টর (এসআই) আব্দুল হালিমকে খবর দেওয়া হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে মোস্তাইনকে ইয়াবাসহ হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল হালিম জানান, ইয়াবাসহ মোস্তাইনকে ক্যাম্পে আনা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
তালার বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশনের টুগেদার-২.০ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে তালা প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত সভায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ।
তালা উপজেলার ইসলামকাটী, জালালপুর ও মাগুরা ইউনিয়নে জলবায়ু পরিবর্তন জনিত জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির সহযোগীতার লক্ষ্যে টুগেদার-২.০ কর্মসূচীর বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন মুক্তি ফাউন্ডেশনের মিল এন্ড ডকুমেন্টেশন অফিসার কানিজ ফাতেমা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিট, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, উপজেলা ভেটেরিনারি অফিসার ডা. তৌহিদ কামাল, সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আশুতোষ কুমার বিশ্বাস, ভূমিজ ফউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টু, মুক্তি ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুনন্দা ভদ্র প্রমুখ।
তালায় কারিতাসের সমন্বয় সভা অনুষ্ঠিত ও বস্ত্র বিতরন
বেসরকারি সংস্থা কারিতাসের উদ্যোগে তালায় বয়স্কদের মাঝে বস্ত্র বিতরনসহ ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কারিতাস তালা অফিসের আয়োজনে, সংস্থার আইডিপিডিসি প্রকল্পের আয়োজনে সমন্বয় সভায় প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কারিতাসের খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. আলবিনো নাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম ও তালা সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক। কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার সুকুমার সুকুমার’র দাশের পরিচালনায় অন্যান্যের মধ্যে সাংবাদিক জুলফিকার রায়হান, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার রনজিৎ কুমার দাশ, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধি মনি শংকর হালদার, ক্রেডিট ইউনিয়নের প্রতিনিধি সাবিত্রী দাশ, আশা দাশ, পূর্নীমা সরকার, জেসমিন সরকার, দিপালী দাশ, কারিতাসের সিডিএ কমলেশ মিস্ত্রি ও লিটন সেন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন দপ্তরের সেবা প্রাপ্তি, আন্তঃসংস্থার লিংকেজ তৈরি, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলা এবং ক্রেডিট ইউনিয়নের নিবন্ধন নিশ্চিত করাসহ গুরুত্বপূর্ন বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়। অপরদিকে একই দিন বিকালে তালার বালিয়া দাশ পাড়ার ১৬জন বয়স্ক নারী ও পুরুষের মাঝে বস্ত্র বিতরন করা হয়। কারিতাসের পরিচালনায়, তালা উপজেলা ফেডারেশনের উদ্যোগে উক্ত বস্ত্র বিতরন অনুষ্ঠানে কারিতাসের কর্মকর্তাগন, ফেডারেশনের নেতৃবৃন্দ, পালক ও উপকারভোগী বয়স্ক নারী-পুরুষসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালায় যুবদল নেতা শেখ ফারুক হোসেন’র স্মরনসভা অনুষ্ঠিত
তালা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফারুক হোসেন রানা’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তালায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের আয়োজনে সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় তালা সিনেমা হল চত্বরে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান সভাপতিত্বে সভায় ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাঈদুর রহমান সাঈদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম, যুবদল নেতা জোয়াদ্দার ফারুক হোসেন, জাহাঙ্গীর হোসেন, হাফিজুর রহমান, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ, তালা উপজেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেসা মিনি, তালা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক আহম্মদ সরদার, সদস্য সচিব সরদার কামরুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. আব্দুল করিম, ইসলামকাটি যুবদলের আহবায়ক শেখ আ. মমিন, খলিষখালি যুবদলের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব রিপন মোল্লা, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন, সাবেক সভাপতি রিপন মোড়ল ও পাটকেলঘাটা হারুন-উর-রশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ প্রমুখ।
স্মরণ সভা শেষে মরহুম যুব নেতা ফারুক হোসেন রানা’র বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. মিজানুর রহমান।
তালা প্রতিনিধি 



















