ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের মানুষ মাদকের ভয়াবহ যন্ত্রণায় রয়েছে: এসপি রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২ খুলনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চট্টগ্রামের বোয়ালখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কেরাত ও নাতে মুস্তাফা প্রতিযোগিতা সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সহ ডিবির হাতে দুই পুলিশ সদস্য গ্রেপ্তার তালায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নারায়ণগঞ্জে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র শিবির খুলনায় অস্ত্র, গুলিসহ সন্ত্রাসী শুটার আরমান গ্রেফতার তালায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত কেসিসির ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০৩:৪৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • 17

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে খুলনা জেনারেল হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, ডেঙ্গু থেকে জীবন রক্ষা ও নিরাপদ রাখতে সচেতনতার কোনো বিকল্প নেই। নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর যতœ নিতে হবে।

তিনি বলেন, নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণ করে বাড়ির চারপাশের পরিচ্ছন্নতা এবং মশারির ব্যবহার নিশ্চিত করতে হবে। ডেঙ্গু মোকাবিলা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনার সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী, খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ দেবনাথ, সুশীল সমাজের প্রতিনিধি শেখ আব্দুল হালিম প্রমুখ।

পরে জেনারেল হাসপাতাল চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের মানুষ মাদকের ভয়াবহ যন্ত্রণায় রয়েছে: এসপি

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আপলোড সময় ০৩:৪৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬