দীর্ঘ প্রচেষ্টার পরে ১১ নং পদ্মপুকুর ইউনিয়ন এবং ১২ নং গাবুরা ইউনিয়নের কেয়ার রাস্তাটি অনুমোদন করাতে পারায় জনগণের স্বস্তি প্রকাশ।
১১ নং পদ্মপুকুর ইউনিয়নের কৃতি সন্তান সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব ফরিদ-উদ-দৌলা ফেরদৌস (নিকসন খানের) একক প্রচেষ্টায় ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্যে দিয়ে ১২ নং গাবুরা ইউনিয়ন হয়ে কয়রা বেদকাশি খেয়াঘাট পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার রাস্তা ও একটি কালভার্ট নির্মাণে ২৩ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকা অনুমোদন হয়েছে। ফরিদ-উদ- দৌলা ফেরদৌস (নিকসন খান )কে অত্র দুই ইউনিয়নেচর হাজার হাজার মানুষ আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে দুই ইউনিয়নে ভাঙাচোরা চলাচলে অনুপযোগী রাস্তা বর্ষাকালে কাঁদা ও শুস্ক মৌসুমে ধুলো বালিতে কোমলমতি শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি, গর্বভবতী নারী এবং রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হতো।
স্থানীয়দের আশা, নতুন রাস্তা নির্মাণের ফলে যাতায়াত অনেক সহজ,নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।
ভালো রাস্তার কারণে জরুরি চিকিৎসায় রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে।
ইতিপূর্বে ১১ নং পদ্মপুকুর ইউনিয়নে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মন্দিরে ব্যাপক উন্নয়ন করেছিলেন। নিকসন খান কোনো জনপ্রতিনিধি না হয়েও এলাকায় রাস্তাঘাট ব্যাপক উন্নয়নমূলক কাজের অবদানের জন্য ইউনিয়নের প্রতিটি মানুষ স্বীকার করেন এবং তার কর্মের জন্য তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন।
সর্বস্তরের মানুষ নিকসন খান কে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেছেন। ইউনিয়নের প্রতিটি মানুষ তাকে পদ্মপুকুর ইউনিয়নে জনপ্রতিনিধি করার ব্যাপক আগ্রহ প্রকাশ করছেন। কোনরকম জনপ্রতিনিধি না হয়েও তার একক উদ্যোগে এধরনের উন্নয়ন করা এটি ইতিহাসে বিরল। এলাকার সর্ভবস্তরের মানুষ তাকে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
সাতক্ষীরা অফিস 






















