ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পদ্মা এক্সক্লুসিভের চাঁদপুর অংশ দখল ও চাঁদাবাজির অভিযোগ প্রতিবাদ করায় পরিচালকের গাড়ি বন্ধের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ক্র্যাবে সংবাদ সম্মেলন চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের যশোর সদর সাব রেজিস্ট্রার কতৃক রেলগেট প.পাড়ায় নালিশী জমির তদন্ত প্রতিবেদন পেশ হানি ট্র্যাপে ফেলে যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলেকে হত্যা, সুষ্ঠু বিচারের দাবি পরিবারের তালায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু খুলনায় আইজিপির সফরের মধ্যেই যুবদল নেতা গুলিবিদ্ধ খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনীর তৃতীয় এলসিটির লঞ্চিং বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়, আর না করলে দুর্বল মনে করে মানুষ ——— আইজিপি তালায় বাল্যবিবাহ প্রতিরোধে ৫০০ অতিথির ভোজ পণ্ড, কনের অভিভাবককে জরিমানা রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষরের অভিযোগ

ক্র্যাবে সংবাদ সম্মেলন চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের

চাঁদের তলপৃষ্ঠে হুবহু পৃথিবীর মানচিত্র অঙ্কিত রয়েছে—এমন চাঞ্চল্যকর দাবি করে তা বিশ্বদরবারে তুলে ধরার আহ্বান জানিয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাসিন্দা মো. রফিকুল ইসলাম। রোববার (২৫ অক্টোবর ২০২৬) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. রফিকুল ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে রাতে আকাশের দিকে তাকিয়ে থাকার এক বিশেষ অভ্যাসের সুবাদে তিনি চাঁদের গায়ে পৃথিবীর এই প্রতিচ্ছবি দেখতে পান। তাঁর দাবি, চাঁদের তলপৃষ্ঠে পৃথিবীর মহাদেশ, মহাসাগর ও বিভিন্ন দেশের অবস্থান হুবহু প্রতিফলিত রয়েছে। যান্ত্রিক বা বৈজ্ঞানিক প্রযুক্তির বাইরে আধ্যাত্মিক দৃষ্টি ও মহান আল্লাহর বিশেষ অনুগ্রহেই এই রহস্য উন্মোচিত হয়েছে বলে তিনি মনে করেন।

এর আগে গত বছরের অক্টোবর মাসে নিজ জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়াতেও তিনি একই বিষয়ে সংবাদ সম্মেলন করেছিলেন বলে জানান। তবে স্থানীয়ভাবে বিষয়টি পর্যাপ্ত প্রচার না পাওয়ায়, এই মহান বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে তিনি এবার রাজধানীতে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দেশি বা বিদেশি যেকোনো বিজ্ঞানী বা গবেষক যদি আমাকে ডেকে পাঠান, তবে আমি নিজ আঙুল দিয়ে তাঁদের দেখিয়ে দেব চাঁদের গায়ে কোন দেশ বা মহাদেশের অবস্থান কোথায়।”

তিনি আরও উল্লেখ করেন, এই সত্যটি বিশ্বদরবারে প্রতিষ্ঠিত হলে ভূগোল ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা ও গবেষণাকারীরা ব্যাপকভাবে উপকৃত হবেন। সরকারি সহযোগিতা পেলে এই তথ্যটি সারাবিশ্বে প্রচার ও প্রতিষ্ঠিত করা সম্ভব হবে এবং এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বমঞ্চে এক অনন্য সম্মান অর্জন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এই সত্য অনুসন্ধান আজ রাত ৮টায় রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে উপস্থিত থেকে দেখার আহ্বান জানান মো. রফিকুল ইসলাম।

বার্তা প্রেরক, মোঃ রফিকুল ইসলাম, মোবাইল: ০১৭১৮৩৮২০৭২

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

পদ্মা এক্সক্লুসিভের চাঁদপুর অংশ দখল ও চাঁদাবাজির অভিযোগ প্রতিবাদ করায় পরিচালকের গাড়ি বন্ধের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ক্র্যাবে সংবাদ সম্মেলন চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের

আপলোড সময় ০৬:১৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬