ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার ছাড়াই দাফন, নিউজ না করতে সাংবাদিককে অনুরোধ রবি ঠাকুরের দেওয়ালচিত্রের ছবি আাঁকার কাজ পুনরায় শুরু ঘটনাস্থল পরিদর্শন কেসিসি প্রশাসকের খুলনায় এবার ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চট্টগ্রামের লোহাগড়ার শাহজাহানের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ স্থায়ী পরিচালক নন, তবুও ৩১ মিশনের নিয়ন্ত্রণ! চলতি দায়িত্বে ডা. শাহানা আফরোজের ক্ষমতার উৎস কোথায়? ব্যক্তি, পরিবার, উম্মাহ ও স্বদেশের কল্যাণে ভবিষ্যত নির্মাণের সিদ্ধান্ত নিতে হবে – মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জের নতুন জেলা রেজিস্ট্রার রমজান খান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১ সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে!! এইচএসসিতে উপজেলার শ্রেষ্ঠ ফলাফলে তালা মহিলা কলেজে আনন্দ উৎসব

খুলনায় এবার ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০৭:০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • 10

খুলনায় আবারো ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুরের নগরীর ২৭৫ নম্বর খানজাহান আলী সড়কে এই ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুর পৌঁনে ১টার দিকে পাঁটজন যুবক নগরীর খানজাহান আলী রোডের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে প্রবেশ করে। কেউ কিছু বুঝে ওঠার আগে ঐ পাঁচ যুবক চাইনিজ কুড়াল বের করে ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন জিনিসপত্র কোপাতে থাকে। তাদের হামলায় কাউন্টারের জিনিসপত্রসহ দুটি এসি, একটি টিভি, সামনের দরজার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। এর আগে তারা ডায়াগনস্টিক সেন্টারের একজন কর্মীর কাছ থেকে ৩০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ডায়াগনস্টিক সেন্টারের ভেতর থাকা এক ব্যক্তি বলেন, দুর্বৃত্তরা সংখ্যায় ৫ জন ছিল। তাদের সকলের হাতে চাইনিজ কুড়াল ছিল।
ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক জাহিদ হোসেন বলেন, গত এক মাস আগে নগরীর টুটপাড়ার নূর আজিম বাহিনীর এক সদস্য আমাকে ফোন দেয়। বিপরীত থেকে নুর আজিমের কথা বলা হলে তিনি প্রতিউত্তরে বলেন, আমি তাকে চিনি না। এ কথা বলার পরপরই বিপরীত দিকে হতে ফোন কেটে দেওয়া হয়। এর এক মাস পর হামলার ঘটনা ঘটল।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের সিসি ফুটেজ সংগ্রহ করে সকলকে শনাক্ত করা গেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
উল্লেখ্য এর আগে গত ২৪ অক্টোবর রাতে নগরীর বাবুখান রোডে সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারটির মধ্যে থাকা চিকিৎসক, রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। এ ঘটনার একদিন পর নগরীর সোনাডাঙ্গায় অবস্থিত সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় শাখায় একদল দুর্বৃত্তর যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের অস্ত্র ঠেকিয়ে আতঙ্ক ও ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনার ১০ দিন পর নগরীর সামসুর রহমান রোডে আব্দুল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায় দুর্বৃত্তরা। ঠিক এ ঘটনার চারদিন পর খানজাহান আলী রোডের অ্যাপোলে ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায় দুর্বৃত্তরা।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার ছাড়াই দাফন, নিউজ না করতে সাংবাদিককে অনুরোধ

খুলনায় এবার ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর

আপলোড সময় ০৭:০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬