ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ কুমিল্লার তিতাসে জনবান্ধব ও আদর্শ প্রশাসনের দৃষ্টান্ত গড়ছেন ইউএনও আহম্মেদ মোফাচ্ছের খুলনায় নূর আজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেফতার খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা নিহত মানুষের মধ্যে চরম আতঙ্ক যশোরে বিএনপি নেতা খুন, ঘাতক শফিয়ার আটক বাংলাদেশ রেলওয়ের জিএম (পূর্ব) বিরুদ্ধে গুরুতর অভিযোগ হরিপুর থেকে রাণীশংকৈল, বিতর্কিত শহিদুলের বদলি নিয়ে আলোচনা-সমালোচনা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান ফরিদ অ্যাটকের সভাপতি অঞ্জন চৌধুরী ও মহাসচিব আব্দুস সালাম পুনর্নির্বাচিত তালায় রিইব’র উপজেলা সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

খুলনায় নূর আজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেফতার

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০৬:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • 35

খুলনার শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী ও নূর আজিমের ভাই শাহারিয়ার ইসলাম রকি (৩২) কে গ্রেফতার করেছে এসআরবি। গত বৃহস্পতিবার মাদারীপুর জেলার শিবচরের ডিসি রোড এলাকায় এসআরবি-৬ ও এসআরবি-৮এর যৌথ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী রকির খুলনা মহানগরীর ৮/১ টুটপাড়া ইস্ট সার্কুলার লেনের মৃত শাহজাহানের ছেলে। তার বিরুদ্ধে তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ ৯টি মামলার রয়েছে।
এসআরবি-৬’র মিডিয়া কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে মাদারীপুর জেলার শিবচরের ডিসি রোড এলাকায় এসআরবি-৬ ও এসআরবি-৮এর যৌথ টিম অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী ও নূর আজিমের আপন ভাই শাহারিয়ার ইসলাম রকিকে গ্রেফতার করে। পরে কড়া পাহারায় রাতে তাকে খুলনায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ ৯টি মামলার তথ্য পাওয়া গেছে। তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, সম্প্রতি নগরীর নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কলসালটেশন সেন্টারে চাঁদার দাবিতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই হামলায় নূর আজিম বাহিনীর নাম উঠে আসে। এছাড়া নূর আজিম বাহিনীর বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও হত্যাকা-সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। নূর আজিম বাহিনীসহ অন্যান্য সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ

খুলনায় নূর আজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেফতার

আপলোড সময় ০৬:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬