ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জে পিএফজি ওয়াইপিএজির সভা ‎ ভাঙ্গুড়ায় ব্রাক সিডের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় ‘জাল দলিল তৈরির চক্র’ নিয়ে চাঞ্চল্য, তদন্তের দাবি সুনামগঞ্জের শান্তিগঞ্জে মহাসড়কে লেগুনার ধাক্কায় নারী নিহত পাবনার ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট বাণিজ্যে ১০ বছরে অতিরিক্ত অর্ধকোটি টাকা আদায়ের অভিযোগ ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরার তালায় স্কুল ছাত্রীর বাল্য বিবাহে নিষেধাজ্ঞা জুলাই হত্যা মামলায় কারাগারে সাতক্ষীরার সাবেক এমপি মুজিবুর সুনামগঞ্জের শান্তিগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় শিশু নিহত ‎ ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

দীর্ঘ দুই দশক পর চাঁদপুরের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে গুলশানের বাসা থেকে সড়কপথে তার গাড়িবহর যাত্রা শুরু করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে গাড়িবহর নিয়ে চাঁদপুরের পথে রয়েছেন।”

সড়কের পাশে দাঁড়ানো জনতার অভিবাদনের সাড়া দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও

চাঁদপুরে প্রবেশের আগে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- বেলা সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন এবং দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন।

এরপর তিনি সার্কিট হাউজে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

বিকাল ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে জনসমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ডও বিতরণ করা হবে। পরে বিকাল ৫টায় চাঁদপুর ক্লাবে স্থানীয় বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম চাঁদপুর সফর।

এর আগে সর্বশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি চাঁদপুর সফর করেছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে পিএফজি ওয়াইপিএজির সভা ‎

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৫১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬