ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে গল্লামারী ব্রিজ: সফল খুলনাবাসী খুলনা খাদ্য অধিদপ্তরে ওজনে কারসাজি ও বরাদ্দে অনিয়মের অভিযোগ: সরকারি চাল যাচ্ছে কোথায়? সাংবাদিকদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিতের দাবি সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি-ব্যঙ্গচিত্র,২৭ মামলার আসামি কামাল প্রধান এখনো প্রকাশ্যে খুলনা ডিবি পুলিশের হাতে বি কোম্পানির সক্রিয় ৫ সন্ত্রাসী গ্রেফতার পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রি, পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার বিয়ের সাজ না খুলতেই মৃত্যুর ডাক: নববধূকে রেখে চিরবিদায়ে সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল রানা খুলনায় আন্তর্জাতিকমানের আধুনিক খাদ্য সংরক্ষণাগার (গমের স্টিল সাইলো) নির্মাণ সম্পন্ন খুলনার বটিয়াঘাটার খেয়া ঘাটে দ্বিগুণ ভাড়া আদায়: কর্তৃপক্ষ নিরব

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগ: ঢাকা কলেজ কেন্দ্র থেকে আটক ৫০ পরীক্ষার্থী

খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে ঢাকা কলেজ কেন্দ্র থেকে ৫০ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
শুক্রবার (আজ) দুপুর ১২টার দিকে পরীক্ষা চলাকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল্লাহর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, আটক পরীক্ষার্থীদের মধ্যে ২৮ জনকে পরীক্ষার হলের ভেতর থেকে ইলেকট্রনিক ডিভাইসসহ আটক করা হয়। এছাড়া কলেজের মূল ফটক থেকে সন্দেহভাজন হিসেবে আরও ২২ জনকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, একটি চক্র অভিনব পদ্ধতিতে পরীক্ষার প্রশ্নপত্র বাইরে পাঠিয়ে মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে উত্তর সংগ্রহের চেষ্টা করছিল। সন্দেহের ভিত্তিতে তল্লাশি চালিয়ে কয়েকজন পরীক্ষার্থীর কাছ থেকে ডিভাইস ও সন্দেহজনক মেসেজ উদ্ধার করা হয়।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষার্থীরা হলের ভেতর থেকে প্রশ্নপত্র স্ক্যান করে বাইরে পাঠানোর চেষ্টা করছিল এবং বাইরে থেকে উত্তর সরবরাহ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ফৌজদারি দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় ১৬ জনকে ১ থেকে ৭ দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সরকারি নিয়োগ পরীক্ষায় এ ধরনের ডিজিটাল জালিয়াতির ঘটনা প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। সংশ্লিষ্টরা বলছেন, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর জালিয়াতি প্রতিরোধে আরও কঠোর নজরদারি প্রয়োজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে গল্লামারী ব্রিজ: সফল খুলনাবাসী

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগ: ঢাকা কলেজ কেন্দ্র থেকে আটক ৫০ পরীক্ষার্থী

আপডেট সময় ০৮:৩০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬