ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলো মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া প্রকাশিত খবরের প্রতিবাদ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফরকে ঘিরে মঙ্গলবার নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে সিলেট কপোতাক্ষের ভাঙনে তালার ৪ গ্রামে আতঙ্ক তিন দিন ধরে বাঁধ আগলে আছে মানুষ, প্রশাসনের দেখা নেই! সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ ! কোলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের মাঝে গ্রুপিংয়ের নোংরামি চূড়ান্ত পর্যায়ে! সাতক্ষীরার বহুরুপী চৈতালি মুখার্জি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি! হাইব্রিড নেত্রী  সাতক্ষীরা এলজিইডির মুকুট হীন রাজা হাওলাদারের দুর্নীতির শিকড় কত গভীরে?

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০৬:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • 90

খুলনা দুর্বৃত্তের গুলিতে ইসমাইল (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এ হতাকান্ডের ঘটনা ঘটে। নিহত ইসমাইল নগরীর বড় খালপাড় এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ইসমাইল দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে সে মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সূত্র জানায়, নিহত ইসমাইলের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ইসমাইলও যুবলীগ করতো। এছাড়া সে খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) মাস্টার রোলে চাকরি করতো। পুলিশের ওপর হামলা ও আহতের ঘটনার অভিযোগে সে চাকরিচ্যুত হয়। স্থানীয়ভাবে সে সন্ত্রাসী নূর আজিম গ্রুপের সঙ্গে জড়িত ছিল। বেশির ভাগ সময় সে নূর আজিমের ছোট ভাই রকির সঙ্গে চলাফেরা করতো।
এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। নিহত ইসমাইলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আভ্যন্তরীণ গ্রুপের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। অন্যান্য কয়েকটি বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তসহ গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। তিনি বলেন, শুক্রবার বিকাল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি, তবে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি উল্লেখ করেন।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলো মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

আপলোড সময় ০৬:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬