ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাষ্ট্র পরিচালনার কাঠামো পরিবর্তন না হলে সার্বিক বিপর্যয়ের শঙ্কা রয়েছে — শায়েখ চরমোনাই বাঘারপাড়া ডিগ্রি কলেজ আঙিনায় ১৬ মেহগনি গাছের বড় ডাল কেঁটে সাবাড়, শিক্ষার্থী মানববন্ধন খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আশিক বাহিনীর শুটার গ্রেফতার সার ডিলার নিয়োগ নিয়ে বিরোধ, গোদাগাড়ীর ইউএনওর কার্যালয়ে বিশৃঙ্খলা: সরকারি কাজে বাধা ও হুমকির অভিযোগে মামলা গেজেটে প্রকাশিত হলো ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনের নাম তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা এইচএসসি ও সমমানে ঠাকুরগাঁওয়ের ৯ কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী ঠাকুরগাঁয়ে ভোটের মাঠে শিক্ষকের প্রচার, বিভাগীয় মামলা করতে ইসির নির্দেশ পাটকেলঘাটা বাজারে মাংসের খাটিয়া অরক্ষিত রাখার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১০৪

মাদক, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে শনিবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত জেলার সাতটি থানায় অভিযান চালিয়ে ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ৫৪ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ২০ জন, বন্দর থানায় ১১ জন, সোনারগাঁ থানায় ৮ জন, রূপগঞ্জ থানায় ৬ জন এবং আড়াইহাজার থানায় ৫ জন রয়েছেন।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জে মাদক, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের বিষয়ে পুলিশ বিভিন্ন তথ্য পেয়েছে। এসব অপরাধ দমনে বিশেষ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য সাধারণ অপরাধের বিরুদ্ধেও পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, সাত থানায় গ্রেপ্তার ১০৪ জনের মধ্যে মাদকসংক্রান্ত মামলার আসামির সংখ্যাই বেশি। এ ছাড়া বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয়েছে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযানের অংশ হিসেবে একটি প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়েছে বলে জানান পুলিশ সুপার। সেখানে প্রতিষ্ঠানের কয়েকজন কর্মীসহ কয়েকজনকে বাংলা মদ সেবনরত অবস্থায় আটক করা হয়।
পুলিশ সুপার বলেন, আটক ব্যক্তিদের মদ সেবনের অনুমোদন বা লাইসেন্স ছিল কি না, তা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে বাইরে থেকে আনা মদের বৈধ কাগজপত্র ও লাইসেন্সও পরীক্ষা করা হবে। কাগজপত্র সঠিক না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নারায়ণগঞ্জে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

রাষ্ট্র পরিচালনার কাঠামো পরিবর্তন না হলে সার্বিক বিপর্যয়ের শঙ্কা রয়েছে — শায়েখ চরমোনাই

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১০৪

আপলোড সময় ০৫:১৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬