ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তালার হাজরাকাটি গ্রামে নতুন মসজিদ নির্মাণকাজ উদ্বোধন সুন্দরবনের আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন খুলনায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম রাজধানীর কড়াইলে ‘রাজকীয় প্রাসাদ’ ও চাঁদাবাজির সাম্রাজ্য: বিতর্কের কেন্দ্রে বনানী যুবদলের সাবেক আহ্বায়ক শাহজাহান সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা সিআইডি কনস্টেবল মো: রমজানের নেতৃত্বে প্রেসক্লাবের বাইরের ফুটপাত দখল করে সড়ক অবরোধ, আইন লঙ্ঘনের অভিযোগে তোলপাড়! সাংবাদিক শাকিলের গ্রেপ্তারের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন উপেক্ষিত মন্ত্রীর নির্দেশ ! “ বাঁশকাণ্ডে কাঁপছে বাসাইল, অধরা ঠিকাদার জাহাঙ্গীর ” দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি

খুলনায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০৫:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • 16

উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে প্রেরণ

খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। গত বৃহস্পতিবার (৮অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর খুলনা কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ পরিদর্শককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে রূপসা উপজেলায় বিশেষ অভিযান শেষে রিকশায় নগরীর সিমেট্রি রোডের পুলিশ ক্লাবে যাওয়ার পথে খানজাহান আলী রোডের খুলনা কলেজিয়েট স্কুলের সামনে পৌছালে (কেএমপি সদর দপ্তর থেকে মাত্র ৩০০ মিটার দূরে) ৩ জন ছিনতাইকারী তার গতিরোধ করে কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কব্জির উপর কুপিয়ে জখম করে। পরে খবর পেয়ে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা পুলিশের টহল টিমের সদস্যরা তাকে উদ্ধার করে বেসরকারি খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভোরে খুলনা মেডিক্যাল কলেজহাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে প্রেরণ (রেফার্ড) করা হয়েছে।

এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ছিনতাইকারীরা ধারালো চাপাতি দিয়ে পুলিশ পরিদর্শক শাহআলমের দুই হাতের কব্জি গুরুতর জখম করেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকেই ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে বলে ওসি জানান।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

তালার হাজরাকাটি গ্রামে নতুন মসজিদ নির্মাণকাজ উদ্বোধন

খুলনায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম

আপলোড সময় ০৫:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬