খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে মো. আব্দুল্লাহ হারুন-কে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছে নির্ভীক সংবাদ নিউজ। এ সময় সংবাদমাধ্যমটির পক্ষ থেকে তাঁর নতুন দায়িত্ব সফল ও ফলপ্রসূ হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নির্ভীক সংবাদ নিউজ পরিবারের পক্ষ থেকে জানানো হয়, খুলনা বিভাগের উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং জনসেবার মানোন্নয়নে বিভাগীয় কমিশনারের কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।
সংবাদমাধ্যমটির প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে ইতিবাচক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং জনগণের কল্যাণে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে যাবে।
এ সময় তারা বিভাগীয় কমিশনারের সুস্বাস্থ্য, সফলতা ও কর্মজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সংবাদ শিরোনাম
খুলনার নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন-কে শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছে নির্ভীক সংবাদ নিউজ পরিবার।
-
নির্ভীক সংবাদ ডেস্ক - আপলোড সময় ১১:৩৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- 55
Tag :
জনপ্রিয় সংবাদ


























