ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

মণিরামপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, চ্যাম্পিয়ন ‘ভোরের পাখি’!

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রতি বছেরর ন্যায় যশোরের মণিরামপুর কাশিপুর তালপুকুর কান্দায় জাঁকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের ঘোড়দৌড় প্রতিযোগিতার আসর। এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ঘোড়াকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা কয়রা হতে আসা মাত্র ৭ বছর বয়সী সাওয়ারী মো: হামিমের দ্রুতগামী ঘোড়া ভোরের পাখি। শনিবার (৬ই জুন) অনুষ্ঠিত ঘৌড়দৌড়ের আগে থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে দূর দূরান্ত থেকে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে আসে দর্শনার্থীরা। বৃষ্টির পানিতে কর্দমাক্ত মাঠে দর্শকদের কোন কমতি ছিলোনা!

আনন্দ প্রেমীদের উৎসাহ বাড়িয়ে স্ব-শরীরে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে যান, মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ,সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেদাপাড়া ইউনিয়ন বিএনপি নেতা আজিবার রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতাটি ধারাবাহিক ভাবে আগামিতেও আয়োজন করতে চান এ মর্মে আগত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন আয়োজক কমিটি।

‎দেশের অন্যতম বৃহত্তম উপজেলা মণিরামপুর খেদাপাড়া ইউনিয়নের কাশিপুর তালপুকুর কান্দায় (মাঝিয়ালী-কাশিপুর মাঠ) ঘোড়দৌড় প্রতিযোগিতা চলে আসছে মান্ধাতার আমল থেকে। ঐতিহ্যের ধারাবাহিকতা আর সাংস্কৃতি প্রেমী স্থানীয় বাসিন্দারা তাদের বংশ পরম্পরায় প্রতিবছর আয়োজন করে আসছে এই এতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতা। দেশের বিভিন্ন এলাকা হতে মণিরামপুরের কাশিপুর তালপুকুর কান্দায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় রং বেরংয়ের বাহারী সব ঘোড়া সহকারে আসে প্রশিক্ষিত সাওয়ারিরা।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

মণিরামপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, চ্যাম্পিয়ন ‘ভোরের পাখি’!

আপলোড সময় ১২:২১:০০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬