প্রায় ৪০ বছর পর কুমিল্লার তিতাসের শাহপুর গ্রামে দেখা গেল আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশ। শাহপুর ফুটবল একাডেমির আয়োজনে এবং শাহপুর মধ্যপাড়া যুব সমাজের সার্বিক সহযোগিতায় জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘টিভি কাপ টুর্নামেন্ট-সিজন ৪’। গত ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
স্থানীয়রা জানান, একসময় শাহপুর গ্রামের প্রতিটি পাড়া-মহল্লায় প্রতিদিন হা-ডু-ডু, কুস্তি, ফুটবল, ভলিবল সহ নানা ধরনের খেলা হতো। কিন্তু কালের বিবর্তনে এখন শাহপুর গ্রামে খেলার মতো কোনো মাঠই আর অবশিষ্ট নেই। দীর্ঘদিন পর এমন আয়োজনে গ্রামবাসীর মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিতাস উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব মোঃ মুজিবুর রহমান বলেন, বর্তমানে যুবকরা মাদকের দিকে ছুটছে বলেই খেলাধুলা কমে যাচ্ছে। মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তিনি যুব সমাজকে মাদক থেকে ফিরে এসে খেলাধুলার দিকে মনোনিবেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান এবং এই টুর্নামেন্টের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ ফারুক মিয়া সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহ আলম সরকার, জনাব সালেজহর সরকার এবং জনাব মোঃ রিপন সরকার।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিজাম উদ্দিন মোল্লা, জনাব মোঃ কাশেম মোল্লা, জনাব সিকান্দর আলি, জনাব মোঃ ফিরোজ মিয়া, জনাব মোঃ সানাউল্লাহ মোল্লা, জনাব মোঃ জাহাঙ্গীর আলম স্বপন, জনাব মোঃ শাহিনুর ইসলাম মুন্সি এবং জনাব মোঃ কবির হোসেন স্বপন।
শাহপুর মধ্যপাড়া যুব সমাজের সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়ামোদী ও যুব সমাজের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
আনিসুর রহমান মোল্লা 
























