ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খুলনায় ছেলেকে না পেয়ে মাকে গুলি যশোর শিক্ষা বোর্ডের ১১ বিদ্যালয়ের কেউ পাশ করেনি যশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হারে শীর্ষে খুলনা বান্দরবানের ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে প্রায় আড়াই লাখ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার খুলনায় ¬খাদ্য কর্মকর্তাকে কুপিয়ে জখম খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সিনিয়র ছাত্রদের হাতে নির্যাতিত হচ্ছে শিশু শিক্ষার্থীরা ।। বাধ্য করা হচ্ছে মাদকসেবনে দ্রুতগতির পিকআপের ধাক্কায় প্রাণ গেল মাছবাহী ভ্যানের আরোহীর সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: রংপুরে মির্জা ফখরুল দণ্ডিতদের তথ্য নিয়ে উন্মুক্ত ডেটাবেজ কেন নয়, হাই কোর্টের রুল

বান্দরবানের ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে প্রায় আড়াই লাখ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে।

end
end

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির সদস্যরা গতকাল (৯ আগস্ট) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদককারবারী মিয়ানমার থেকে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান আশিকের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিকদল আনুমানিক রাত ১১টার দিকে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের ধারাবাহিকতায় আজ (১০ আগস্ট) আনুমানিক রাত ০০.১৫ টার দিকে সীমান্ত পিলার-৩১ এর নিকটবর্তী নয়াপাড়া নামক স্থানে কতিপয় চোরাকারবারীকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারীরা ১টি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গোলাবারুদ এবং ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা সেগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা ট্যাবলেটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কক্সবাজার ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিজিবির এ ধরনের কার্যকর তৎপরতায় সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা আরও সুদৃঢ় হচ্ছে।সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

খুলনায় ছেলেকে না পেয়ে মাকে গুলি

বান্দরবানের ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে প্রায় আড়াই লাখ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

আপলোড সময় ১১:০১:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬