ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার,দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ সিসিটিভিতে ধরা পড়ল ট্রাক, গলাচিপায় গরু চুরির ঘটনায় ‘লিটন ট্রান্সপোর্ট’ আলোচনায় আগস্টে বিজিবি’র ব্যাপক অভিযানে, ৩৪৭ কোটি ৮১ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকসহ আটক ৪৫১ রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে গ্রেপ্তার পাটকেলঘাটার বলফিল্ড মোড় সড়কের বেহাল দশা এক যুগেও সংস্কার হয়নি, দুর্ভোগে শত শত মানুষ খুলনায় দুর্বৃত্তর ছুরিকাঘাতে যুবক নিহত খুলনা অফিস বহুল আলোচিত আশুলিয়ায় ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, গ্রেফতার-০১, আলামত উদ্ধার তালায় ২০০ বছরের পুরাতন সড়কের নকশা পরিবর্তন : জনমনে ক্ষোভ  তালায় ই-কমার্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের — বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

আগস্টে বিজিবি’র ব্যাপক অভিযানে, ৩৪৭ কোটি ৮১ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকসহ আটক ৪৫১

সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৩৪৭ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য, অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে চোরাচালান ও অবৈধ সীমান্ত অতিক্রমের অভিযোগে ৪৫১ জনকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
​বুধবার (০৯ সেপ্টেম্বর) বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগস্ট মাসে বিজিবি’র অভিযানে জব্দকৃত চোরাচালান পণ্য ও অস্ত্রের মধ্যে রয়েছে ৮ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, বিভিনন্ন রকমের কসমেটিক্স, পোশাক, মোবাইল সামগ্রী, কয়লা, কাঠসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত যানবাহনের মধ্যে রয়েছে ১৪টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১০টি পিকআপ, ৬টি প্রাইভেটকার, ৬১টি সিএনজি/অটোরিকশা, ৯১টি মোটরসাইকেল ও ৯৭টি নৌকা।
এছাড়া সীমান্ত এলাকা থেকে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৪টি দেশি-বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন এবং ৭৪ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়।
বিজিবি জানায়, আগষ্ট মাসের অভিযানে বিপুল পরিমাণ মাদকসামগ্রী জব্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে, ৪৫ লাখ ৯৩ হাজার ৮৬৩ পিস ইয়াবা ট্যাবলেট, ​৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) সহ ​১,৩৭১ বোতল ফেনসিডিল ও ৭,৬৩৬ বোতল বিদেশি মদ,​ ১,৮৬৩ কেজি ৬৮০ গ্রাম গাঁজা,​২ লাখ ২৮ হাজার ৩৯টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন।
​আটক ও আইনি ব্যবস্থা সম্পর্কে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, সীমান্তে মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২০ জন চোরাচালানিকে আটক করা হয়। একই সাথে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৭ জন বাংলাদেশি, ৬ জন ভারতীয় এবং ১৮৮ জন মিয়ানমার নাগরিকসহ মোট ৪৫১ জনকে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার,দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ

আগস্টে বিজিবি’র ব্যাপক অভিযানে, ৩৪৭ কোটি ৮১ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকসহ আটক ৪৫১

আপলোড সময় ১০:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬