ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তালায় বাল্যবিবাহ প্রতিরোধে ৫০০ অতিথির ভোজ পণ্ড, কনের অভিভাবককে জরিমানা রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষরের অভিযোগ ৪০ বছর পর শাহপুরে ফিরলো খেলার আনন্দ, টিভি কাপ টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন মতিঝিলে জাহিদ বাহিনী ও কিশোর গ্যাংয়ের বেপরোয়া চাঁদাবাজি: আতঙ্কিত ব্যবসায়ীরা, বিচার না পেয়ে দিশেহারা খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও দুই মোটরসাইকেল আরোহীসহ নিহত ৩ আহত ২০ বাসযাত্রী বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত ফাইল জিম্মি করে অবৈধ লেনদেন: রাজউকের দুই কর্মচারীর ৫০ কোটি টাকার সাম্রাজ্য অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড খুলনায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৭ সাভারে ওএমএস কালোবাজারির তথ্য সংগ্রহে ৪ সাংবাদিককে হেনস্তা ও জেলে প্রেরণ: এসআই আব্বাসের কৌশল, ওসি সাইফুল আলমের ভূমিকা নিয়ে প্রশ্ন

৪০ বছর পর শাহপুরে ফিরলো খেলার আনন্দ, টিভি কাপ টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

প্রায় ৪০ বছর পর কুমিল্লার তিতাসের শাহপুর গ্রামে দেখা গেল আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশ। শাহপুর ফুটবল একাডেমির আয়োজনে এবং শাহপুর মধ্যপাড়া যুব সমাজের সার্বিক সহযোগিতায় জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘টিভি কাপ টুর্নামেন্ট-সিজন ৪’। গত ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

স্থানীয়রা জানান, একসময় শাহপুর গ্রামের প্রতিটি পাড়া-মহল্লায় প্রতিদিন হা-ডু-ডু, কুস্তি, ফুটবল, ভলিবল সহ নানা ধরনের খেলা হতো। কিন্তু কালের বিবর্তনে এখন শাহপুর গ্রামে খেলার মতো কোনো মাঠই আর অবশিষ্ট নেই। দীর্ঘদিন পর এমন আয়োজনে গ্রামবাসীর মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিতাস উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব মোঃ মুজিবুর রহমান বলেন, বর্তমানে যুবকরা মাদকের দিকে ছুটছে বলেই খেলাধুলা কমে যাচ্ছে। মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তিনি যুব সমাজকে মাদক থেকে ফিরে এসে খেলাধুলার দিকে মনোনিবেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান এবং এই টুর্নামেন্টের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ ফারুক মিয়া সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহ আলম সরকার, জনাব সালেজহর সরকার এবং জনাব মোঃ রিপন সরকার।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিজাম উদ্দিন মোল্লা, জনাব মোঃ কাশেম মোল্লা, জনাব সিকান্দর আলি, জনাব মোঃ ফিরোজ মিয়া, জনাব মোঃ সানাউল্লাহ মোল্লা, জনাব মোঃ জাহাঙ্গীর আলম স্বপন, জনাব মোঃ শাহিনুর ইসলাম মুন্সি এবং জনাব মোঃ কবির হোসেন স্বপন।

শাহপুর মধ্যপাড়া যুব সমাজের সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়ামোদী ও যুব সমাজের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

তালায় বাল্যবিবাহ প্রতিরোধে ৫০০ অতিথির ভোজ পণ্ড, কনের অভিভাবককে জরিমানা

৪০ বছর পর শাহপুরে ফিরলো খেলার আনন্দ, টিভি কাপ টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

আপলোড সময় ০৯:৫৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬