ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড খুলনায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৭ সাভারে ওএমএস কালোবাজারির তথ্য সংগ্রহে ৪ সাংবাদিককে হেনস্তা ও জেলে প্রেরণ: এসআই আব্বাসের কৌশল, ওসি সাইফুল আলমের ভূমিকা নিয়ে প্রশ্ন কালোবাজারি সেলিমকে বাঁচাতে ওসি মাহবুবের তালবাহানা! সাংবাদিকদের ওপর হামলার হুমকি ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্বে নানা সমীকরণ, আলোচনায় শীর্ষ পদের সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে দুই প্রার্থীসহ চারজনকে শোকজ ঠাকুরগাঁও টাংগন নদী হতে প্রভাবশালীদের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন: নীরব দর্শকের ভূমিকায় প্রশাসন তালায় ইউপি সদস্য’র সহযোগীতায় বাল্যবিবাহ, প্রশাসনের অভিযানে বন্ধ খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের আঞ্চলিক সার্ভার কক্ষে আগ্নিকা- জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড

রাজধানীর ভাটারা এলাকায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালায়। এতে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ ৮৪ জনকে আটক করা হয়। এই ঘটনার পর অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ক্লোজড করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) রাত থেকে শুরু হওয়া অভিযান চলে পরদিন দুপুর পর্যন্ত।
মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা (ক্লোজড) অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

এতে বলা হয়— পুলিশ সদর দফতরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ডিবি জানায়, আটক ৮৪ জনের মধ্যে নারী রয়েছেন ২৬ জন। অভিযানে বিপুল সংখ্যক মাদক দ্রব্য পাওয়ার কথাও জানায় পুলিশের। তারা বলছে, বাড়িটিতে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ মাদক সেবনের জন্য যেতেন। অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন অতিরিক্ত ডিআইজি।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড

আপলোড সময় ১২:০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬