ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ ! কোলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের মাঝে গ্রুপিংয়ের নোংরামি চূড়ান্ত পর্যায়ে! সাতক্ষীরার বহুরুপী চৈতালি মুখার্জি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি! হাইব্রিড নেত্রী  সাতক্ষীরা এলজিইডির মুকুট হীন রাজা হাওলাদারের দুর্নীতির শিকড় কত গভীরে? জাতীয় জনতা পার্টির নব নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট তাহমিনুল ইসলাম খানের মাজার জিয়ারত যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন যশোরে তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে প্রবাসী স্বামীর আইনি লড়াই এভাবে আর কোনো পুলককে  গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না সাতরাস্তা ফ্লাইওভারে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় শিশু নিহত ‎

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের চাপায় রিক সূত্রধর (৫) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত রিক সূত্রধর পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী এলাকার নান্টু সূত্রধরের ছেলে।

‎বুধবার (৩ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রিক স্বজনদের সঙ্গে সড়কের পাশে অবস্থান করছিল। একপর্যায়ে সে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা মেট্রো-ম (১১-৮৭৭৬) নম্বরের ‘স্টিড ফাস্ট’ নামক কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

‎দুর্ঘটনার পর কাভার ভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় জাউয়া বাজার এলাকা থেকে কাভার্ডভ্যানটি আটক করা হয়। তবে চালক পালিয়ে যায়। খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

‎জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার্ডভ্যানটি জাউয়া বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ !

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় শিশু নিহত ‎

আপলোড সময় ০৭:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬