ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় পাচারের জন্য রাখা একাধিক বন্যপ্রাণী উদ্ধার, একজন গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া থেকে ‘পাচারের জন্য রাখা’ একটি হনুমান ও ১২টি কচ্ছপ উদ্ধার করার কথা জানিয়েছে বন বিভাগ।

সোমবার রাতে ভাঙারমুখ বাজার এলাকা থেকে এসব প্রাণী উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

গ্রেপ্তার ৪০ বছর বয়সি হাদিস উর রহমান ঢাকার মিরপুর এলাকার সুলতান মিয়ার ছেলে। পাচারের জন্য বন্যপ্রাণী সংগ্রহ করতে তিনি চকরিয়া এসেছিলেন।

অভিযানে নেতৃত্বদানকারী চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ গণমাধ্যমকে বলেন, “চকরিয়া এলাকায় পাচারের জন্য কিছু বন্যপ্রাণী রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে একটি হনুমান ও ১২টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

“প্রাথমিকভাবে যে তথ্য পেয়েছি, তাতে ধারণা করছি গ্রেপ্তার হাদিস উর রহমান আন্তর্জাতিক পাচারকারী চক্রের সদস্য। এখান থেকে ঢাকায় এসব বন্যপ্রাণী নিয়ে অন্য কোনো দেশে পাচার করার উদ্দেশ্য ছিল।”

উদ্ধার হওয়া এসব বন্যপ্রাণী পার্বত্য চট্টগ্রামের কোনো বনাঞ্চল থেকে সংগ্রহ করা বলে ধারণা করছেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।

এ ঘটনায় হাদিস উর রহমানের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলে জানান আনিসুজ্জামান।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

কক্সবাজারের চকরিয়ায় পাচারের জন্য রাখা একাধিক বন্যপ্রাণী উদ্ধার, একজন গ্রেপ্তার

আপলোড সময় ১২:২২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬