ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নারায়নগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের পরিচয় ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে চাঁদা দাবি, মারধর এবং প্রাণনাশের হুমকির মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

ঘটনাটিতে ভুক্তভোগী বালু ব্যবসায়ী সাইফুল ইসলাম ফালু (৫৯) অভিযুক্তদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রূপগঞ্জ থানার গোলাকান্দাইল ইউনিয়নের বালু ব্যবসায়ী সাইফুল ইসলাম ফালু গত(০৭ আগষ্ট) সকালে আনুমানিক ০৭.১০ মিনিটে গোলাকান্দাইল বউ বাজার এলাকায়

যাওয়ার পথে বিবাদী রায়হান (২৮) নেতৃত্বে একদল লোক তাঁর পথরোধ করে। অভিযুক্তরা বিগত সরকারের আমলে ছাত্রলীগের প্রভাব খাটানো এবং বর্তমানেও সেই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে আসছিল বলে অভিযোগ রয়েছে। পথরোধের পর অভিযুক্তরা ভুক্তভোগীর কাছে ১,০০,০০০(এক লাখ) টাকা চাঁদা দাবি করে। সাইফুল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে সাথে থাকা নগদ ৩০,০০০(এিশ হাজার) টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে বিষয়টি স্বজন ও স্থানীয়দের জানালে অভিযুক্ত ছাত্রলীগের ক্যাডাররা আরও ক্ষিপ্ত হয়ে উঠে এবং বাকি ৭০,০০০(সওর হাজার) টাকা চাঁদা না দিলে তাকে এলাকায় ব্যবসা করতে না দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেয়।

এলাকাবাসী সূত্রে জানা যায় , আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের এই চক্রটি বিগত কয়েক বছর ধরে প্রভাব বিস্তার করে সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের কাছ থেকে নিয়মিত চাঁদাবাজি চালিয়ে আসছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তাদের এই অপতৎপরতা থামেনি, বরং প্রকাশ্যে অস্ত্র ও শক্তির দাপট দেখিয়ে চাঁদাবাজি অব্যাহত রেখেছে।

ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন,গোলাকান্দাইল বউ বাজার এলাকা থেকে আমাকে মোটরসাইকেল তুলে নিয়ে নির্জন জায়গায় নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আপস-মীমাংসার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। ছাত্রলীগের ক্যাডাররা কাউকেই পরোয়া করছে না। বাধ্য হয়ে নিরাপত্তার স্বার্থে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

অভিযুক্তকারী রায়হানের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, লিখিত অভিযোগটি পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

খুলনায় ¬খাদ্য কর্মকর্তাকে কুপিয়ে জখম

নারায়নগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ

আপলোড সময় ০৬:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬