ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খুলনায় ছেলেকে না পেয়ে মাকে গুলি যশোর শিক্ষা বোর্ডের ১১ বিদ্যালয়ের কেউ পাশ করেনি যশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হারে শীর্ষে খুলনা বান্দরবানের ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে প্রায় আড়াই লাখ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার খুলনায় ¬খাদ্য কর্মকর্তাকে কুপিয়ে জখম খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সিনিয়র ছাত্রদের হাতে নির্যাতিত হচ্ছে শিশু শিক্ষার্থীরা ।। বাধ্য করা হচ্ছে মাদকসেবনে দ্রুতগতির পিকআপের ধাক্কায় প্রাণ গেল মাছবাহী ভ্যানের আরোহীর সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: রংপুরে মির্জা ফখরুল দণ্ডিতদের তথ্য নিয়ে উন্মুক্ত ডেটাবেজ কেন নয়, হাই কোর্টের রুল

খুলনায় ছেলেকে না পেয়ে মাকে গুলি

  • খুলনা অফিস
  • আপলোড সময় ১১:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • 14

খুলনায় দুর্বৃত্তরা ছেলেকে না পেয়ে মাকে গুলি করেছে। গতকাল সোমবার সকালে নগরীর করিম নগরে এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ গৃহবধূ শিমুল (৪০) নগরীর করিমনগরের মোবাইল ফোন ব্যবসায়ী মুকুলের স্ত্রী। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ৪-৫জন যুবক নগরীর করিমনগরে মোবাইল ফোনের ব্যবসায়ী মুকুলের বাসায় তার ছেলে হৃদয়কে খুঁজতে আসে। খোঁজাখুঁজি করে হৃদয়কে না পেয়ে তারা হৃদয়ের বাবা মুকুলকে গুলি করে। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার স্ত্রী শিমুলের কোমরের ডান পাশে বিদ্ধ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদয়ের সঙ্গে অনলাইনে জোয়া খেলাকে কেন্দ্র করে বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে এ গুলির ঘটনা ঘটতে পারে। ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। তবে দুপুর আড়াইটা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে ওসি জানান।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

খুলনায় ছেলেকে না পেয়ে মাকে গুলি

খুলনায় ছেলেকে না পেয়ে মাকে গুলি

আপলোড সময় ১১:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬