ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ ! কোলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের মাঝে গ্রুপিংয়ের নোংরামি চূড়ান্ত পর্যায়ে! সাতক্ষীরার বহুরুপী চৈতালি মুখার্জি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি! হাইব্রিড নেত্রী  সাতক্ষীরা এলজিইডির মুকুট হীন রাজা হাওলাদারের দুর্নীতির শিকড় কত গভীরে? জাতীয় জনতা পার্টির নব নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট তাহমিনুল ইসলাম খানের মাজার জিয়ারত যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন যশোরে তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে প্রবাসী স্বামীর আইনি লড়াই এভাবে আর কোনো পুলককে  গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না সাতরাস্তা ফ্লাইওভারে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

সাতক্ষীরার বহুরুপী চৈতালি মুখার্জি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি! হাইব্রিড নেত্রী 

রং বদলের পালায় সাতক্ষীরায় আলোচিত নাম আওয়ামী লীগের নেত্রী চৈতালী মুখ্যার্জী। কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি সেজে দাপিয়ে বেড়াচ্ছে।

গত শনিবার রাতে সাতক্ষীরায় আইনমন্ত্রীর নৈশভোজে আওয়ামী লীগের নেত্রী চৈতালী মুখ্যার্জীর উপস্থিত হওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ভিতরে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উদ্ধত পরিস্থিতিতে বিএনপি নেতাকর্মীদের ভিতরে ক্ষোভ বিরাজ করছে। সাতক্ষীরা আইনশৃঙ্খলা ও মাদক নির্মূলে দায়িত্ব পেয়েছেন আইনমন্ত্রী এড. আসাদুজ্জামান। তিনি শনিবার রাতে সাতক্ষীরায় মতবিনিময় সভা উপলক্ষে সার্কিট হাউজে অবস্থান করেন। আইনমন্ত্রীর নৈশভোজে হঠাৎ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চৈতালী মুখ্যার্জী উপস্থিত হন। চৈতালী মুখ্যার্জীর উপস্থিতকে কেন্দ্র করে ক্ষুদ্ধ হন বিএনপি নেতারা। পরবর্তীতে আইনমন্ত্রীর সাথে নৈশভোজে অংশগ্রহণ করেন আওয়ামী লীগে নেত্রী চৈতালী মুখ্যার্জী।

সরজমিনে অনুসন্ধানে জানা যায়, চৈতালী মুখ্যার্জী পেশায় একজন সংগীত শিল্পী। তার ভাই সুমন মুখ্যার্জী আশাশুনি উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। আওয়ামী লীগের বিভিন্ন প্রোগামে চৈতালী মুখ্যার্জী সক্রিয় ছিল। ২০২৪ সালের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন ক্রয় করেন চৈতালী মুখ্যার্জী। চৈতালী মুখ্যার্জী ও তার ভাই সুমন মুখ্যাজী সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের নাম ভাঙ্গিয়ে জেলাজুড়ে দাপোট দেখিয়ে বেড়িয়েছে। আওয়ামী লীগের সময়ে সকল সুবিধা ভোগ করা চৈতালী মুখ্যার্জী রাতারাতি ভোল্ট পাল্টিয়ে বিএনপি নেত্রী হওয়ার জোর তদবির চালিয়ে যাচ্ছে।

চৈতালী মুখ্যার্জীর হঠাৎ আওয়ামী লীগ থেকে বিএনপি সাজায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মাসুম বিল্লাহ শাহিন বলেন, আওয়ামী লীগের নেত্রী হঠাৎ করে এখন বিএনপি নেত্রী হওয়ার চেষ্টা করছে। সেই বিশেষ মহলের তদবিরে গতকাল আইনমন্ত্রীর সাথে দেখা করে নৈশভোজে অংশগ্রহণ করেছে। যারা বিএনপি কে ভাঙ্গার চেষ্টা করছে তারা চৈতালি মুখ্যার্জীর মত আওয়ামী লীগের নেত্রীদের প্রশয় দিচ্ছে। চৈতালী মুখ্যার্জীদের বিএনপিতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এক শ্রেণী । এদের হাত ধরে বিএনপিকে ধ্বংসের পায়তারা চালাচ্ছে। এমন কর্মকান্ড বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা মেনে নিবে না।

সদর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ বলেন, চৈতালী মুখ্যার্জী আওয়ামী লীগের সময়ে মন্ত্রী নারায়ণ চন্দ্রের নাম ভাঙ্গিয়ে চলছে। নারায়ণ চন্দ্রকে দিয়ে বিভিন্ন নেতাদের ফোন করিয়ে অনৈতিক সুবিধা নিয়েছে। তার তদবিরে আমরা কোনঠাসা ছিলাম। কিন্তু এখন হঠাৎ চৈতালী মুখ্যার্জী দেখছি বিএনপি মন্ত্রীর নৈশভোজে অংশগ্রহণ। বিষয়টি অন্তত দুঃখজনক।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম আশিকুর রহমান বলেন, আওয়ামী লীগের সময়ে যারা দাপিয়ে বেড়িয়েছে বিভিন্ন সুবিধা নিয়েছে। তারা এখন বিএনপিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। এই চৈতালী মুখ্যার্জীর কারণে অনেক পরিশ্রমী নেত্রীরা দলে জায়গা পেত না। যারা আন্দোলন সংগ্রাম করে দল বাঁচিয়ে রেখেছিল। তার ভাই সুমন মুখ্যার্জী আর চৈতালী মিলে বিভিন্ন আর্থিক সুবিধা নিয়েছে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে। এখন ফেসবুকে দেখছি বিএনপির মন্ত্রীর সাথে নৈশভোজে।

এবিষয়ে আওয়ামী লীগের সংরক্ষিত আসনে মনোনয়ন ক্রয়কারী চৈতালী মুখ্যার্জীকে একাধিক বার ফোন দিলে তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায় নি।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ !

সাতক্ষীরার বহুরুপী চৈতালি মুখার্জি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি! হাইব্রিড নেত্রী 

আপলোড সময় ০১:০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬