ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তালায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু খুলনায় আইজিপির সফরের মধ্যেই যুবদল নেতা গুলিবিদ্ধ খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনীর তৃতীয় এলসিটির লঞ্চিং বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়, আর না করলে দুর্বল মনে করে মানুষ ——— আইজিপি তালায় বাল্যবিবাহ প্রতিরোধে ৫০০ অতিথির ভোজ পণ্ড, কনের অভিভাবককে জরিমানা রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষরের অভিযোগ ৪০ বছর পর শাহপুরে ফিরলো খেলার আনন্দ, টিভি কাপ টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন মতিঝিলে জাহিদ বাহিনী ও কিশোর গ্যাংয়ের বেপরোয়া চাঁদাবাজি: আতঙ্কিত ব্যবসায়ীরা, বিচার না পেয়ে দিশেহারা খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও দুই মোটরসাইকেল আরোহীসহ নিহত ৩ আহত ২০ বাসযাত্রী বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনায় আইজিপির সফরের মধ্যেই যুবদল নেতা গুলিবিদ্ধ

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০৮:৩৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • 32

খুলনায় পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সফর চলাকালে আবারো গুলির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। মোটরসাইকেলে এসে তাকে গুলি করা হয়েছে বলে জানা গেছে।
গুলিবিদ্ধ রামিম বিশ্বাস পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে ও স্থানীয় মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
স্থানীয় সূত্র জানায়, সকালে ভ্যানে করে কোলাবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন রামিম। পথিমধ্যে গ্রামের আইনাল মোল্লার বাড়ির সামনে প্রধান সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলি তার পিঠের ডান পাশে বিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস বলেন, ঘটনাটি খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ২২ অক্টোবর মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে খুলনা মহানগরীতে দুইজনকে গুলি করে হত্যা করা হয়। ঐদিন ভোরে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল ইসলাম তুষার (৩২) নামের এক যুবককে প্রতিপক্ষ গ্রুপের দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। একই দিন সন্ধ্যায় নগরীর জিন্নাপাড়া বউবাজার এলাকায় খুশি বেগম (২৫) নামে এক গৃহবধূকে তার মায়ের সামনেই মাথায় গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এখনো এ দুটি হত্যাকা-ের সঙ্গে জড়িতদের পুলিশ গ্রেফতার করতে পারেনি।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

তালায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

খুলনায় আইজিপির সফরের মধ্যেই যুবদল নেতা গুলিবিদ্ধ

আপলোড সময় ০৮:৩৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬