রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সরকারি সিএসডি গোডাউনের পিছনে ৩২ নম্বর গেট সংলগ্ন এলাকায় সরকারি চাল কালোবাজারি বিক্রির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
অভিযানে দেখা যায়, সরকারি বস্তা থেকে চাল বের করে নুরজাহান ও আপেল মার্কা গুটিস্বর্ণা* নামক কোম্পানির বস্তায় প্যাকেটজাত করা হচ্ছে। বৈধ কাগজপত্র চাইলে কর্মচারীরা কোনো কাগজ দেখাতে পারেনি। তাদের দাবি, “এগুলো পুলিশের কাছ থেকে কিনে আনা হয়েছে।”
সরকার অনুমোদিত ৭১ সংবাদ ডটকম এর পক্ষ থেকে অনুসন্ধানী সত্যতা যাচাই:
এই ঘটনার অনুসন্ধানী সত্যতা যাচাই করার জন্য *সরকার অনুমোদিত ৭১ সংবাদ ডটকম এর প্রতিবেদক আনিসুর রহমান মোল্লা* শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা *ওসি মাহবুবুর রহমানকে* ফোন করেন।
সাংবাদিক পরিচয় পাওয়ার পর ওসি মাহবুব বলেন, *”এই বিষয়ে আমি কথা বলতে নারাজ”* বলে ফোন কেটে দেন। তিনি বারবার কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন।
এর আগে মধ্যরাতের অভিযানে এসআই মোরশেদ চারজন ফোর্স নিয়ে এসে ওসিকে ফোন করে “আপনারা দিয়েছেন, আপনারাই দেখেন” বলে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপরই কালোবাজারি চক্রের লোকজন “ধর সাংবাদিক শালা গো ধর” বলে হুমকি দেয়।
কোন পত্রিকায় এসেছে:
ঘটনাটি সর্বপ্রথম গতকাল ২০ অক্টোবর ২০২৬ রাত ৮:০১ মিনিটে *ATv1 News* “কালোবাজারিকে বাঁচাতে ওসি মাহবুবের তালবাহানা” শিরোনামে এক্সক্লুসিভভাবে প্রকাশ করে।
আনিসুর রহমান মোল্লা 





















