ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে দুই প্রার্থীসহ চারজনকে শোকজ ঠাকুরগাঁও টাংগন নদী হতে প্রভাবশালীদের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন: নীরব দর্শকের ভূমিকায় প্রশাসন তালায় ইউপি সদস্য’র সহযোগীতায় বাল্যবিবাহ, প্রশাসনের অভিযানে বন্ধ খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের আঞ্চলিক সার্ভার কক্ষে আগ্নিকা- জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার অপপ্রচার ও ভিত্তিহীন সংবাদের শিকার বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হিন্দু যুবকের সাথে নিখোঁজ মুসলিম কলেজছাত্রী পাইকগাছায় দলিত যুব সদস্যদের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় স্মারকলিপি জমাদান বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও টাংগন নদী হতে প্রভাবশালীদের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন: নীরব দর্শকের ভূমিকায় প্রশাসন

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কঠোর হুঁশিয়ারি ও নিয়মনীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রুহিয়া উপজেলার ঢোলারহাট ও রাজাগাঁও ইউনিয়ন এর টাঙ্গন নদীতে চলছে দেদারছে অবৈধ বালু উত্তোলন। স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ার নেতৃত্বে এই অবৈধ ব্যবসা চলছে বলে অভিযোগ উঠেছে। দিনে ও রাতে সমানতালে অবৈধভাবে বালু তোলার ফলে একদিকে যেমন ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, অন্যদিকে ভাঙনের হুমকিতে পড়েছে শত শত বিঘা আবাদি জমি ও নদীপীরবর্তী বসতি।

প্রশাসনের চোখের সামনেই চলছে লুটপাট

অনুসন্ধানে জানা গেছে, যে স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, সেখান থেকে স্থানীয় থানা এবং উপজেলা প্রশাসনের কার্যালয়ের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। এ বিষয়ে প্রশাসনকে জনানো হলেও রহস্যজনক কারণে এই অবৈধ বালু উত্তোলনের মহোৎসবের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

স্থানীয়দের অভিযোগ, “প্রশাসনের নাকের ডগায়” এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চললেও সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন।

৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী অংশ এই অবৈধ বালু উত্তোলনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।  প্রভাব খাটিয়ে তারা সাধারণ মানুষকে জিম্মি করে এই সিন্ডিকেট চালাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক বালুমহল জানান, আমরা বালুঘাট চালানোর জন্য প্রভাবশালী নেতাদের কয়েকলক্ষ টাকা দিয়েছি। নতাদেরকে টাকা কেন দিয়েছেন এবং কাকে দিয়েছেন? এমন পশ্নের জবাবে, তারা বলেন, রুহিয়া উপজেলা যুবদল নেতা আলম,বকুল ও মজিদকে। তাদেরকে টাকা না দিলে আমাদেরকে হামলা-মামলার হুমকি দেওয়া হয়। দলীয় পরিচয় ব্যবহার করে নদী দখল করে বালু বিক্রির এই মহোৎসবে অতিষ্ঠ এলাকাবাসী।

নদী থেকে অবৈধভাবে বালু তোলার ফলে নদীভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বহু কৃষিজমি ও গাছপালা। বর্ষা মৌসুম আসলেই ভাঙন আতঙ্কে দিন কাটান তীরবর্তী মানুষগুলো। এছাড়া অতিরিক্ত বালুবাহী ট্রাক্টরের চলাচলের কারণে এলাকার গ্রামীণ রাস্তাঘাটগুলো ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উড়ে চলা বালুর কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন শিশু ও বয়স্করা।

এ বিষয়ে এলাকাবাসী অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং এর সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অন্যথায় তারা কঠোর আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

এ বিষয়ে রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব আলাউদ্দিন এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, “অবৈধ বালু উত্তোলনের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সুনির্দিষ্ট অভিযোগ পেলে এবং প্রমাণ সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তবে স্থানীয়রা বলছেন, প্রশাসনের এই গতানুগতিক আশ্বাসের বাইরে বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে দুই প্রার্থীসহ চারজনকে শোকজ

ঠাকুরগাঁও টাংগন নদী হতে প্রভাবশালীদের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন: নীরব দর্শকের ভূমিকায় প্রশাসন

আপলোড সময় ১২:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬