ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় জনতা পার্টির নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন তালায় নকল সার ও কীটনাশক কারখানায় র‌্যাবের অভিযান : বিপুল নকল ওষুদ ও মালামাল জব্দ রূপগঞ্জে প্রতিবন্ধীর ভূমি জালিয়াতির ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলো মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া প্রকাশিত খবরের প্রতিবাদ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফরকে ঘিরে মঙ্গলবার নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে সিলেট কপোতাক্ষের ভাঙনে তালার ৪ গ্রামে আতঙ্ক তিন দিন ধরে বাঁধ আগলে আছে মানুষ, প্রশাসনের দেখা নেই! সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ !

নির্ভীক সংবাদ’র সম্পাদক ও প্রকাশককে হত্যার হুমকিতে উদ্বেগ বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাড ইয়ারুল ইসলামের

ঢাকা থেকে প্রকাশিত পনের দিনের নিউজ ম্যাগাজিন ও অনলাইন সংবাদমাধ্যম নির্ভীক সংবাদ-এর ও সম্পাদক ও প্রকাশক  আ আ ম একরামুল হক (আসাদ)কে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম এক বিবৃতিতে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীন গণমাধ্যমের পরিবেশ বজায় রাখা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

প্রাপ্ত অভিযোগের সূত্রে জানা যায়, নির্ভীক সংবাদ-এর প্রকাশক ও সম্পাদক আসাদ সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন যে, বিভিন্ন সময় তাকে মোবাইল ফোনে এবং অন্যান্য মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি নিজের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম বলেন, “সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি বা সহিংসতার মাধ্যমে সত্য প্রকাশের পথ রুদ্ধ করার যে কোনো অপচেষ্টা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের পরিপন্থী। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী সত্যিই একজন সংবাদকর্মীকে হত্যার হুমকি দিয়ে থাকে, তবে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হয় এবং কেউ আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে।”

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অবিলম্বে হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত, সাংবাদিক আসাদ ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে এ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম আরও বলেন, “স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকার রক্ষায় রাষ্ট্র, রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং গণমাধ্যম সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হলে গণতন্ত্রও ক্ষতিগ্রস্ত হয়।”

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

জাতীয় জনতা পার্টির নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন

নির্ভীক সংবাদ’র সম্পাদক ও প্রকাশককে হত্যার হুমকিতে উদ্বেগ বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাড ইয়ারুল ইসলামের

আপলোড সময় ০৫:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬