ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় জনতা পার্টির নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন তালায় নকল সার ও কীটনাশক কারখানায় র‌্যাবের অভিযান : বিপুল নকল ওষুদ ও মালামাল জব্দ রূপগঞ্জে প্রতিবন্ধীর ভূমি জালিয়াতির ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলো মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া প্রকাশিত খবরের প্রতিবাদ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফরকে ঘিরে মঙ্গলবার নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে সিলেট কপোতাক্ষের ভাঙনে তালার ৪ গ্রামে আতঙ্ক তিন দিন ধরে বাঁধ আগলে আছে মানুষ, প্রশাসনের দেখা নেই! সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ !

সুরা বাকারার ২৯ নং আয়াত অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী পৃথিবীর সব সৃষ্টির যত্ন ও পরিচর্যার ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের একপর্যায়ে পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৯ নম্বর আয়াত উল্লেখ করে তা অনুসরণের আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশের ভারসাম্য বা ইকো সিস্টেমের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অবিচ্ছেদ্য।’

বক্তব্যের একপর্যায়ে পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৯ নম্বর আয়াত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ তায়ালা বলেছেন, ‘তিনি সেই সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে, সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন’।

এ আয়াতের গভীর তাৎপর্য ব্যাখ্যা করে সরকারপ্রধান বলেন, ‘নদী-নালা, গাছপালা, কীট-পতঙ্গ, বন্য কিংবা গৃহপালিত প্রাণী, অর্থাৎ আমাদের চারপাশের পরিবেশ ও প্রতিবেশ—আল্লাহর সব সৃষ্টিই মানুষের উপকারের জন্য।

প্রধানমন্ত্রী তারেক রহমান স্মরণ করিয়ে দেন যে, প্রকৃতি থেকে শুধু সুবিধা নিলেই হবে না, এর সুরক্ষায় মানুষকেও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ‘আল্লাহর সব সৃষ্টি থেকে যদি উপকার ভোগ করতে হয়, তাহলে মানুষ হিসেবে অবশ্যই আমাদের কিছু সুনির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য রয়েছে। যথানিয়মে প্রকৃতির সব সৃষ্টির যত্ন ও পরিচর্যা করা মানবসমাজের নৈতিক দায়িত্ব।’

বর্তমান যুগে বিজ্ঞানের অভাবনীয় উৎকর্ষের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে, ইকো সিস্টেমের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অত্যন্ত গভীর ও অবিচ্ছেদ্য।

এই ইকো সিস্টেমের নিরাপদ লালন এবং বিকাশের সঙ্গেই মানবসমাজের নিরাপদে বেড়ে ওঠা ওতপ্রোতভাবে জড়িত। তাই পরিবেশ রক্ষা করা আমাদের অস্তিত্বেরই অংশ।’

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

জাতীয় জনতা পার্টির নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন

সুরা বাকারার ২৯ নং আয়াত অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

আপলোড সময় ০৩:৫৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬