ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলো মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া প্রকাশিত খবরের প্রতিবাদ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফরকে ঘিরে মঙ্গলবার নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে সিলেট কপোতাক্ষের ভাঙনে তালার ৪ গ্রামে আতঙ্ক তিন দিন ধরে বাঁধ আগলে আছে মানুষ, প্রশাসনের দেখা নেই! সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ ! কোলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের মাঝে গ্রুপিংয়ের নোংরামি চূড়ান্ত পর্যায়ে! সাতক্ষীরার বহুরুপী চৈতালি মুখার্জি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি! হাইব্রিড নেত্রী  সাতক্ষীরা এলজিইডির মুকুট হীন রাজা হাওলাদারের দুর্নীতির শিকড় কত গভীরে?

প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত শিশু রামিসার বাসায়, বড় বোনের দায়িত্ব নেওয়ার ঘোষণা

  • জেসমিন জুই
  • আপলোড সময় ০২:৩৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • 50

রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার সাত/আট বছরের শিশু রামিসা আক্তারের পরিবারের খোঁজ নিতে তার বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার বৈঠক শেষে রাতে তিনি পল্লবীর বাসায় পৌঁছান এবং শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন। তিনি রামিসার বড় বোনের (রাইসা আক্তার) লেখাপড়াসহ সার্বিক দায়িত্ব নেওয়ার ঘোষণা করেন। এই ঘোষণায় পরিবারের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, সম্প্রতি পল্লবীর ব্লক বি, সেকশন ১১ এলাকায় প্রতিবেশীর বাসা থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। ঘটনাটি দেশজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।
প্রধানমন্ত্রীর এই সফর শিশু নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পরিবারের পাশে দাঁড়ানোয় তারেক রহমানের এই মানবিক উদ্যোগ জনমনে প্রশংসা কুড়িয়েছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলো মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া

প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত শিশু রামিসার বাসায়, বড় বোনের দায়িত্ব নেওয়ার ঘোষণা

আপলোড সময় ০২:৩৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬