ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ ! কোলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের মাঝে গ্রুপিংয়ের নোংরামি চূড়ান্ত পর্যায়ে! সাতক্ষীরার বহুরুপী চৈতালি মুখার্জি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি! হাইব্রিড নেত্রী  সাতক্ষীরা এলজিইডির মুকুট হীন রাজা হাওলাদারের দুর্নীতির শিকড় কত গভীরে? জাতীয় জনতা পার্টির নব নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট তাহমিনুল ইসলাম খানের মাজার জিয়ারত যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন যশোরে তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে প্রবাসী স্বামীর আইনি লড়াই এভাবে আর কোনো পুলককে  গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না সাতরাস্তা ফ্লাইওভারে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

দিনাজপুরের ফুলবাড়ীতে দেহ ব্যবসার অভিযোগে আটক ৭ নারী-পুরুষ ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা।

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে দেহ ব্যবসার অভিযোগে ৪ নারী, ২ খদ্দের ও ১ ভাড়াটিয়াকে আটক করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শুক্রবার (২৯ মে) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পূর্ব কাঁটাবাড়ী বাংলা স্কুলের উত্তর পাশে অবস্থিত “বন্ধন ভিলা” নামে একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ছামিউল ইসলাম।

এ সময় ফুলবাড়ী থানার এসআই বুলু মিয়ার নেতৃত্বে পুলিশের সদস্যরা এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তরা হলেন— দিনাজপুর চাউলিয়াপট্টির জহির উদ্দিনের মেয়ে রুপা বেগম (৩৬), তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিরামপুর উপজেলার শান্তিনগর এলাকার রাশেদের স্ত্রী মুন্নি (২১)-কে ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়। দিনাজপুর সদর উপজেলার রামগড় কালীতলা এলাকার রফিকুল ইসলামের মেয়ে শিউলী আক্তারকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আব্দুল কাইয়ুম (৩৯)-কে দেড় মাস, পার্বতীপুর উপজেলার পাতরাপাড়া গ্রামের মফিজুল হকের ছেলে মশিউর রহমান (৩৮)-কে দেড় মাস, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চম্পা (২২)-কে ১ মাস এবং দিনাজপুরের গণেশতলা এলাকার শেখ হিরণ শাহ (৪৫)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আটকের সময় এলাকাবাসী ও অভিযুক্ত ব্যক্তিরা সাংবাদিক এবং পুলিশের কাছে দাবি করেন, বাড়ির মালিক রফিকুল ইসলাম টিটো ও তার স্ত্রী নুপুর ওরফে নিশি এই কার্যক্রম পরিচালনা করতেন। তবে অভিযানের সময় তারা পালিয়ে যেতে সক্ষম হন।

ফুলবাড়ী থানার এসআই বুলু মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪ জন নারী, ২ জন খদ্দের ও ১ জন ভাড়াটিয়াসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে। আটকের সময় পতিতাবৃত্তির বিভিন্ন উপকরণ, ইয়াবা ও মাদক সেবনের আলামত পাওয়া গেছে।”

সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম বলেন, “অভিযান পরিচালনা করে ৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িত বাড়ির মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ !

দিনাজপুরের ফুলবাড়ীতে দেহ ব্যবসার অভিযোগে আটক ৭ নারী-পুরুষ ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা।

আপলোড সময় ০১:৫৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬