ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

রাজশাহীর পুঠিয়ার বৃদ্ধাশ্রমে প্রবীণদের পাশে এসিল্যান্ড শিবু দাস, ছোট্ট আবদার পূরণের আশ্বাস

রাজশাহীর পুঠিয়া উপজেলার সাধনপুর বৃদ্ধাশ্রমে কিছু সময় কাটালেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস। তিনি সেখানে অবস্থানরত সিনিয়র সিটিজেনদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

প্রবীণদের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা জানিয়ে,পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন,বয়স বাড়লেও ভালোবাসা, সঙ্গ আর আন্তরিকতার চাহিদা কখনো ফুরিয়ে যায় না। তাদের অনেক না বলা গল্প, স্মৃতি আর মনের গভীরে জমে থাকা কিছু আবেগের সাক্ষী হলাম।

বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের কয়েকটি ছোট্ট আবদার তার হৃদয় ছুঁয়ে গেছে বলে জানান তিনি। আমি কথা দিয়ে এসেছি,খুব শিগগিরই তাদের ছোট্ট ছোট্ট সেই আবদারগুলো পূরণের সর্বোচ্চ চেষ্টা করব।

এ সময় তিনি সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,সুযোগ হলে আমাদের প্রবীণদের পাশে দাঁড়ান। তাদের মুখের একটুখানি হাসিই হতে পারে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

সাধনপুর বৃদ্ধাশ্রমে বর্তমানে বেশ কয়েকজন প্রবীণ নারী-পুরুষ অবস্থান করছেন। পুঠিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তাদের খোঁজখবর নেওয়া হয়।এবার পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস’র এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

রাজশাহীর পুঠিয়ার বৃদ্ধাশ্রমে প্রবীণদের পাশে এসিল্যান্ড শিবু দাস, ছোট্ট আবদার পূরণের আশ্বাস

আপলোড সময় ০৬:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬