ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ ! কোলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের মাঝে গ্রুপিংয়ের নোংরামি চূড়ান্ত পর্যায়ে! সাতক্ষীরার বহুরুপী চৈতালি মুখার্জি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি! হাইব্রিড নেত্রী  সাতক্ষীরা এলজিইডির মুকুট হীন রাজা হাওলাদারের দুর্নীতির শিকড় কত গভীরে? জাতীয় জনতা পার্টির নব নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট তাহমিনুল ইসলাম খানের মাজার জিয়ারত যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন যশোরে তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে প্রবাসী স্বামীর আইনি লড়াই এভাবে আর কোনো পুলককে  গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না সাতরাস্তা ফ্লাইওভারে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

ঠাকুরগাঁও জেলার মোটরসাইকেল চুরির হোতা আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আটক

ঠাকুরগাঁওয়ের জেলার মোটরসাইকেল চুরির হোতা বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা আব্দুস সালামকে চুরি হওয়া মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৯ জুন) রাতে বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তায় স্থানীয় শতাধিক লোকজন ও মোটরসাইকেলের মালিকসহ আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালামকে অবরুদ্ধ করে রাখে। পুলিশকে খবর দিলে সালামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মোটরসাইকেলের মালিক ফরহাদ জানান, আমার বাড়ী থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। পরে মোটরসাইকেল উদ্ধারের জন্য আব্দুস সালাম আমার কাছে ৩০ হাজার নেয়। সে ঠাকুরগাঁও জেলার শত শত মানুষের মোটরসাইকেল চুরি করে টাকার বিনিময়ে পরে ছেড়ে দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহেল রানা নামে অভিযোগ করেন। আমার গাড়ী হারাইছিল ৪৫ হাজার টাকা নিয়ে বের করে দিয়েছে আ.লী নেতা আব্দুস সালাম।

আরেকজন সাহেরুল ইসলাম নামে জানান, আমার কাছ থেকে মোটরসাইকেল উদ্ধার বাবদ ৫১ হাজার টাকা নেয়।

শাহজাহান নামে আরেকজন জানান, গত ২ বছর আগে ৬৫ হাজার টাকা দিয়ে পালসার একটি গাড়ী উদ্ধার করেছি আব্দুস সালামের মাধ্যমে ।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় মোটরসাইকেল মালিক ফরহাদ হোসেন বাদী হয়ে আব্দুস সালামকে প্রধান আসামী করে আরও কয়েকজনের নামে এজাহারনামীয় নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। যার মামলা নং- ১২, ধারা ৪৫৭/৪৬১/৩৮০প্যানেল কোড ।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গত রাতে মহিষমারী একটি বাশঝাড় থেকে একটি চোরাইকৃত মোটরসাইকেলসহ আব্দুস সালামকে আটক করা হয়। আজ দুপুরে তাকে ঠাকুরগাঁও আলাদতে প্রেরণ করা হয়েছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ !

ঠাকুরগাঁও জেলার মোটরসাইকেল চুরির হোতা আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আটক

আপলোড সময় ১১:২৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬